• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে চারজনের মৃত্যু মানিকগঞ্জে এক পরিবারের তিনজনের মর্মান্তিক ঘটনা স্কাইট্র্যাক্স অ্যাওয়ার্ডসে কাতার এয়ারওয়েজের চার শিরোপা জয় নিখোঁজের একদিন পর কোটবাড়ির জঙ্গল থেকে কিশোরের মৃত অবস্থায় বৈশ্বিক আর্থিক কাঠামোর আমূল সংস্কার জরুরি: ড. তিতুমীর নতুন তথ্য: সৌদি আরবে হুথি হামলার কঠোর নিন্দা জানাল ১৭ বছরে খাতায় কিছু না লিখলেও পাস করানো হতো এশিয়ান গেমস টর্চ রিলেতে শেখ জোয়ান একাত্তরের ভূমিকা নিয়ে রাজ্জাকের সেই স্টেটমেন্টের গুরুত্ব তুলে ধরলেন অনলাইনে সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার, হয়রানি ও চাঁদা দাবির অভিযোগ: প্রতিকারের দাবি*

**যশোর সফর শেষে ঢাকায় ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান**

রিপোর্টার: / ৯৯ পঠিত
আপডেট: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

যশোর থেকে ঢাকার গুলশানের নিজ বাসভবনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান যশোর থেকে ঢাকায় ফিরে রাত ৯টা ৫ মিনিটে তার গুলশানের বাসায় পৌঁছেছেন।’

এর আগে যশোর ক্লাবের অনুষ্ঠান শেষ করে মাননীয় প্রধানমন্ত্রী বিমান বন্দরে পৌঁছেন। ঢাকার উদ্দেশে বিমান ছেড়ে আসে রাত ৮টায়।

বিমান বন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতসহ নেতৃবৃন্দ।

সকাল ১০টা ২০ মিনিটে ঢাকা থেকে যশোর আসেন প্রধানমন্ত্রী। তিনি উলাশী খাল পুনঃখনন, ৫শ শয্যার যশোর মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণ কাজের উদ্বোধন করেন, সেখানে সমাবেশে বক্তৃতা করেন, যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শন করেন এবং, যশোর ক্লাবে মতবিনিময় করেন।

বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান যশোর কেন্দ্রৗয় ঈদগাহ মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় বক্তব্য রাখেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ