• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা জাপানি বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান, সার কারখানা স্থাপনেও সহযোগিতা চাইল বাংলাদেশ তোমাদের মধ্যেই দেখি নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন’—শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমজীবী নুরুল ইসলাম ফকিরের মৃত্যু কলাপাড়ায় তুচ্ছ ঘটনায় পিতা ও পুত্রকে পিটিয়ে আহত ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ, আনুষ্ঠানিকভাবে শেষ হলো প্রতিমন্ত্রীর দায়িত্ব

যুক্তরাষ্ট্রে নিহত পিএইচডি শিক্ষার্থী লিমনের মরদেহ দেশে আসছে শিগগিরই

রিপোর্টার: / ১০২ পঠিত
আপডেট: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

: যুক্তরাষ্ট্রে নিহত পিএইচডি শিক্ষার্থী লিমনের মরদেহ দেশে আসছে শিগগিরই

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিহত বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ দেশে আনার প্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে। সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্র জানিয়েছে, আগামী এক থেকে দুই দিনের মধ্যেই মরদেহ বাংলাদেশে পাঠানোর আনুষ্ঠানিকতা সম্পন্ন হতে পারে।

বুধবার (২৯ এপ্রিল) ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জানান, পুলিশ লিমনের মরদেহ দক্ষিণ ফ্লোরিডার টাম্পার একটি ফিউনারেল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে। মিয়ামির বাংলাদেশ কনস্যুলেট, স্থানীয় বাংলাদেশি কমিউনিটি এবং ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার সমন্বয়ে মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে।

তিনি বলেন, পরিবারের সম্মতি নিয়েই প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ইসলামি শরিয়াহ অনুযায়ী পরবর্তী আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে। মরদেহ দেশে পৌঁছাতে আর দু-এক দিন সময় লাগতে পারে বলেও উল্লেখ করেন তিনি।

গত ১৬ এপ্রিল লিমন ও আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি নিখোঁজ হওয়ার পর ঘটনাটি আলোচনায় আসে। আট দিন পর হিলসবরো কাউন্টি শেরিফ অফিস হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজের কাছ থেকে লিমনের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে। এরপর থেকেই শুরু হয় মরদেহ দেশে ফিরিয়ে আনার কূটনৈতিক ও আইনি প্রক্রিয়া।

এদিকে একই ঘটনায় নিখোঁজ নাহিদা সুলতানা বৃষ্টিকে ঘিরেও উদ্বেগ বাড়ছে। একাধিক সূত্র জানিয়েছে, তার মরদেহের অংশবিশেষ উদ্ধারের তথ্যও সামনে এসেছে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত অব্যাহত রেখেছে।

কূটনৈতিক সূত্রগুলো বলছে, এ ঘটনা প্রবাসে বাংলাদেশি শিক্ষার্থীদের নিরাপত্তা ও সংকটকালে সহায়তা ব্যবস্থার বিষয়টি নতুন করে সামনে নিয়ে এসেছে। লিমনের মরদেহ দেশে পৌঁছালে পরিবার ও স্বজনদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ