• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চান কালিগঞ্জের নবাগত ওসি ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতার ভোটে রাষ্ট্রপতি মির্জা ফখরুল উচ্চঝুঁকির ১৭ বালাইনাশকে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি, বাজারে ১,৭৪১ ব্র্যান্ড ‘তাড়াহুড়ো নয়, সম্মানজনক পরিবেশেই তারেকের ভারত সফর’ বিএনপির সংসদ সদস্যদের কাছে ভোট ও দোয়া চাইলেন; প্রধানমন্ত্রী তারেক রহমানও ফখরুলকে ভোট দেওয়ার আহ্বান জানান ৩৫ বছর পর সংসদ সদস্যদের প্রত্যক্ষ ভোটে রাষ্ট্রপতি নির্বাচন আজ ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ উন্নয়ন প্রকল্প অনুমোদন একনেকে গ্যাস-বিদ্যুৎ সংকট সাময়িক, সমাধানে একাধিক উদ্যোগ: জোনায়েদ সাকি স্বামীর শেষকৃত্যে অংশ নিতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি ৫২ থানায় সম্মেলন বাস্তবায়নে সাংগঠনিক উন্নয়ন সভার উদ্যোগ বাংলাদেশ প্রেসক্লাব ঢাকা মহানগরের

৭১-এর জামায়াত আর বর্তমান জামায়াত এক নয়’—মিয়া গোলাম পরওয়ার

রিপোর্টার: / ১০২ পঠিত
আপডেট: শুক্রবার, ১ মে, ২০২৬

৭১-এর জামায়াত আর বর্তমান জামায়াত এক নয়’—মিয়া গোলাম পরওয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ১৯৭১ সালের জামায়াত ও বর্তমান জামায়াতকে একভাবে দেখা ঠিক নয়। তিনি মনে করেন, পুরোনো বিতর্ককে সামনে এনে জাতিকে বিভক্ত করা দেশের অগ্রগতির পথে বাধা সৃষ্টি করতে পারে।

শুক্রবার দুপুরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “বাংলাদেশের জন্মলগ্নের জামায়াত আর এখনকার জামায়াত এক নয়।” সংসদে আনা বিলে মুক্তিযোদ্ধার সংজ্ঞা প্রসঙ্গে দলের আমিরের বক্তব্য তুলে ধরে তিনি বলেন, “আমরা এই জাতিকে বিভক্ত করার রাজনীতি থেকে ফিরে আসতে চাই।”

তিনি জানান, অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করে জামায়াত এ বিলের মধ্যে “পলিটিক্যাল ব্যাড ইনটেনশন” রয়েছে বলে মতামত দিয়েছিল এবং তা সংশোধনের আহ্বান জানিয়েছিল।

মিয়া গোলাম পরওয়ার বলেন, “বারবার মুক্তিযোদ্ধার সংজ্ঞা পরিবর্তন করা হয়েছে, অতীতের কোনো সরকারের সময় এটি ছিল না।” তিনি আরও বলেন, স্বাধীনতার ৫০-৬০ বছর পর পুরোনো বিষয় নিয়ে বিতর্কে জড়ালে জাতির অগ্রগতি ব্যাহত হতে পারে।

তিনি উদাহরণ দিয়ে বলেন, “মালয়েশিয়া ও সিঙ্গাপুরের মতো দেশ আমাদের পরে স্বাধীন হয়ে অনেক এগিয়ে গেছে। ইতিহাস নিয়ে পড়ে থাকলে আমরা নতুন ইতিহাস তৈরি করতে পারবো না।”

বর্তমান প্রজন্মের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “যারা স্বাধীনতার পরে জন্ম নিয়েছে, তাদের স্বাধীনতাবিরোধী বা রাজাকার বলা হলে জনগণ তা গ্রহণ করে না।”

জামায়াতের গঠনতন্ত্রের কথা উল্লেখ করে তিনি বলেন, মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের অবদান দল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার অঙ্গীকারই দলীয় সদস্য হওয়ার অন্যতম শর্ত।

তিনি আরও অভিযোগ করেন, একটি মহল ইচ্ছাকৃতভাবে এই বিতর্ককে জিইয়ে রাখতে চায়, যা দেশের স্বার্থের পরিপন্থী। “জাতীয় ঐক্য গড়ে তুলে সামনে এগিয়ে যাওয়াই এখন সময়ের দাবি,” বলেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ