• বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সবুজ ভবিষ্যৎ গড়তে কলাপাড়ায় ২ হাজার ৩৪০টি গাছের চারা বিতরণ নিজের পালিত বলি মহিষের হামলায় প্রাণ গেল কৃষকের, শোকের ছায়া কলাপাড়ায় দক্ষিণাঞ্চলের উন্নয়নে ৯ দফা দাবি: ৩০ কিলোমিটারজুড়ে নজিরবিহীন মানববন্ধন প্রত্যয় আইডিয়াল স্কুলে বর্ণাঢ্য বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা, বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কালিগঞ্জে মাছের ঘেরের সামনে যুবকের মরদেহ, জমি-সংক্রান্ত বিরোধে হত্যার অভিযোগ পরিবারের প্রধানমন্ত্রীর সঙ্গে জাইকা প্রতিনিধিদলের বৈঠক: উন্নয়ন প্রকল্প, জ্বালানি সহায়তা ও রোহিঙ্গা ইস্যুতে গুরুত্ব হলি আর্টিজান হামলার ১০ বছর: সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশের ‘জিরো টলারেন্স’ নীতি পুনর্ব্যক্ত আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে সাতক্ষীরায় জামায়াতের যুববিভাগের সচেতনতামূলক র‍্যালি বেইজিংয়ে শি জিনপিং–তারেক রহমান বৈঠক: বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় নেওয়ার প্রত্যাশা বাংলাদেশের উন্নয়নে চীন থাকবে বিশ্বস্ত বন্ধু’—প্রধানমন্ত্রী তারেক রহমানকে শি জিনপিংয়ের আশ্বাস

জনগণের ক্ষোভ কতদিন বয়ে নেবে বিএনপি?”—সংবিধান সংস্কার ইস্যুতে হুঁশিয়ারি হান্নান মাসউদের

রিপোর্টার: / ৬২ পঠিত
আপডেট: সোমবার, ৪ মে, ২০২৬

“জনগণের ক্ষোভ কতদিন বয়ে নেবে বিএনপি?”—সংবিধান সংস্কার ইস্যুতে হুঁশিয়ারি হান্নান মাসউদের

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক ও সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ বলেছেন, দেশের সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে এবং সেই ক্ষোভ বিএনপি আর কতদিন বহন করবে—এ প্রশ্ন এখন সামনে এসেছে।

রোববার এনসিপির জ্বালানি, অর্থনীতি সংস্কার ও গণভোট বিষয়ক কনভেনশনে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, বিভিন্ন কার্ডভিত্তিক ‘অবাস্তব ও কাল্পনিক’ উদ্যোগের মাধ্যমে সরকার জনগণের স্বপ্ন ও আকাঙ্ক্ষাকে বাধাগ্রস্ত করছে।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ টেনে তিনি বিএনপির ভূমিকার সমালোচনা করে বলেন, যদি দলটি বিদ্যমান জাতীয় ঐকমত্য থেকে সরে আসে, তাহলে এনসিপি আবারও সংবিধান সংস্কার আন্দোলনে ফিরে যাবে।

তিনি আরও অভিযোগ করেন, যেসব অধ্যাদেশ সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে পারত, সেগুলো বাতিল বা ল্যাপস করা হয়েছে—যা দেশের জন্য শুভ লক্ষণ নয়।

জনগণের প্রত্যাশা পূরণে রাজনৈতিক দলগুলোর দায়বদ্ধতা নিশ্চিত করার আহ্বান জানিয়ে হান্নান মাসউদ বলেন, বর্তমান জনরোষকে গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া এখন সময়ের দাবি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ