• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা জাপানি বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান, সার কারখানা স্থাপনেও সহযোগিতা চাইল বাংলাদেশ তোমাদের মধ্যেই দেখি নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন’—শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমজীবী নুরুল ইসলাম ফকিরের মৃত্যু কলাপাড়ায় তুচ্ছ ঘটনায় পিতা ও পুত্রকে পিটিয়ে আহত ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ, আনুষ্ঠানিকভাবে শেষ হলো প্রতিমন্ত্রীর দায়িত্ব অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সমন্বিত কর্মসূচির আহ্বান ডা. জুবাইদা রহমানের

পুলিশের পোশাকে ফিরছে খাকি রং, পরিবর্তনের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

রিপোর্টার: / ১২০ পঠিত
আপডেট: সোমবার, ৪ মে, ২০২৬

পুলিশের পোশাকে ফিরছে খাকি রং, পরিবর্তনের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক:

সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, পুলিশের বর্তমান পোশাক নিয়ে অসন্তোষ থাকায় আগের খাকি রঙের প্যান্টসহ ঐতিহ্যবাহী পোশাক কাঠামো ফিরিয়ে আনার বিষয়টি সরকার সক্রিয়ভাবে বিবেচনা করছে। বাহিনীর সদস্যদের মধ্যে নতুন উদ্যম সৃষ্টি এবং জনবান্ধব ভাবমূর্তি গড়ে তুলতেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে।

আজ সোমবার সচিবালয়ে বলপ্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিক (রোহিঙ্গা) বিষয়ক জাতীয় কমিটির প্রথম সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, “আমরা একটি ঐতিহ্যবাহী ড্রেস ফিরিয়ে আনার বিষয়টি বিবেচনা করেছি। আগের শার্টের কাঠামো বহাল রাখা হয়েছে, তবে প্যান্ট বা পায়জামার ক্ষেত্রে খাকি রঙের পোশাক পুনর্বহাল করা হচ্ছে।”

তিনি আরও জানান, এ বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে বিস্তারিত আলোচনা করে একটি গ্রহণযোগ্য পোশাক নির্ধারণ করা হয়েছে। তবে এটি বাস্তবায়নে কিছুটা সময় লাগবে, কারণ পোশাক প্রস্তুত, কাপড় উৎপাদনসহ বিভিন্ন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আনুষ্ঠানিক ঘোষণা এখনো না হলেও নীতিগত সিদ্ধান্ত ইতোমধ্যে নেওয়া হয়েছে।

৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর বিভিন্ন মামলার আসামিদের জামিন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জামিন দেওয়া বা না দেওয়ার বিষয়টি সম্পূর্ণ আদালতের এখতিয়ার। তবে তিনি জোর দিয়ে বলেন, “জামিন পেলেও কোনো অপরাধী শেষ পর্যন্ত আইনের হাত থেকে রেহাই পাবে না।”

এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য শিগগিরই জানানো হবে বলে জানিয়েছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ