• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা জাপানি বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান, সার কারখানা স্থাপনেও সহযোগিতা চাইল বাংলাদেশ তোমাদের মধ্যেই দেখি নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন’—শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমজীবী নুরুল ইসলাম ফকিরের মৃত্যু কলাপাড়ায় তুচ্ছ ঘটনায় পিতা ও পুত্রকে পিটিয়ে আহত ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ, আনুষ্ঠানিকভাবে শেষ হলো প্রতিমন্ত্রীর দায়িত্ব অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সমন্বিত কর্মসূচির আহ্বান ডা. জুবাইদা রহমানের

ঈদে টিসিবির ট্রাকসেল শুরু সোমবার, বাড়ল সয়াবিন তেলের দাম

রিপোর্টার: / ৯৭ পঠিত
আপডেট: রবিবার, ১০ মে, ২০২৬

ঈদে টিসিবির ট্রাকসেল শুরু সোমবার, বাড়ল সয়াবিন তেলের দাম

নিজস্ব প্রতিবেদক:
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির কার্যক্রম শুরু করতে যাচ্ছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। সোমবার (১১ মে) থেকে সারাদেশে ৭২০টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভোজ্যতেল, চিনি ও মসুর ডাল বিক্রি করা হবে। তবে এবার লিটারপ্রতি ভোজ্যতেলের দাম ১৫ টাকা বাড়িয়ে ১৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।

রোববার (১০ মে) টিসিবির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংস্থাটি জানিয়েছে, ঈদকে সামনে রেখে সাধারণ মানুষের বাজারব্যয় কমানো এবং নিম্নআয়ের মানুষের স্বস্তি নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ২১ মে পর্যন্ত, শুক্রবার বাদে, মোট ১০ দিন এই কার্যক্রম চলবে।

টিসিবির নির্ধারিত দামে প্রতি লিটার ভোজ্যতেল বিক্রি হবে ১৩০ টাকায়। এছাড়া প্রতি কেজি চিনি ৮০ টাকা এবং প্রতি কেজি মসুর ডাল ৭০ টাকায় বিক্রি করা হবে। একজন ক্রেতা সর্বোচ্চ ২ লিটার তেল, ১ কেজি চিনি ও ২ কেজি মসুর ডাল কিনতে পারবেন।

সংস্থাটি জানিয়েছে, প্রতিদিন প্রতিটি ট্রাক থেকে ৪০০ জন ভোক্তার কাছে পণ্য বিক্রি করা হবে। এ কার্যক্রমের আওতায় প্রায় ২৮ লাখ ৮০ হাজার মানুষকে মোট ১৩ হাজার ৯৩৯ মেট্রিক টন পণ্য সরবরাহ করা হবে।

ঢাকা মহানগরী ও ঢাকা জেলায় প্রতিদিন ৫০টি ট্রাক এবং চট্টগ্রাম মহানগরী ও জেলায় ২০টি ট্রাক চলবে। এছাড়া অন্য ছয় বিভাগীয় শহর ও সংশ্লিষ্ট জেলায় ১৫টি করে এবং দেশের বাকি ৫৬ জেলায় ১০টি করে ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রি করা হবে।

টিসিবি আরও জানিয়েছে, নিয়মিত কার্ডধারী পরিবারের জন্য ভর্তুকি মূল্যের বিক্রয় কার্যক্রমও চলমান থাকবে। মে মাসে প্রায় ৭২ লাখ কার্ডধারী পরিবারের কাছে প্রায় ৩৪ হাজার ৮৪৮ মেট্রিক টন পণ্য বিক্রির পরিকল্পনা রয়েছে।

টিসিবির কর্মকর্তারা বলছেন, ঈদকে কেন্দ্র করে বাজারে চাহিদা বাড়ায় সাধারণ মানুষের ব্যয়ও বেড়ে যায়। সেই চাপ কমাতে সরকার ভর্তুকি মূল্যে পণ্য সরবরাহ অব্যাহত রেখেছে। তবে আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম বৃদ্ধির কারণে স্থানীয় বাজারেও মূল্য সমন্বয় করতে হয়েছে।

উল্লেখ্য, গত রমজানে টিসিবি প্রতি লিটার ভোজ্যতেল ১১৫ টাকায় বিক্রি করেছিল। এবার সেই দাম বেড়ে ১৩০ টাকায় দাঁড়ালেও চিনি ও মসুর ডালের দামে কোনো পরিবর্তন আনা হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ