• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা জাপানি বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান, সার কারখানা স্থাপনেও সহযোগিতা চাইল বাংলাদেশ তোমাদের মধ্যেই দেখি নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন’—শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমজীবী নুরুল ইসলাম ফকিরের মৃত্যু কলাপাড়ায় তুচ্ছ ঘটনায় পিতা ও পুত্রকে পিটিয়ে আহত ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ, আনুষ্ঠানিকভাবে শেষ হলো প্রতিমন্ত্রীর দায়িত্ব অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সমন্বিত কর্মসূচির আহ্বান ডা. জুবাইদা রহমানের

এপ্রিলেই ঝরল ৫৬৩ প্রাণ, সড়কে বাড়ছেই মৃত্যুমিছিল: যাত্রী কল্যাণ সমিতি

রিপোর্টার: / ৯০ পঠিত
আপডেট: বুধবার, ১৩ মে, ২০২৬

এপ্রিলেই ঝরল ৫৬৩ প্রাণ, সড়কে বাড়ছেই মৃত্যুমিছিল: যাত্রী কল্যাণ সমিতি

নিজস্ব প্রতিবেদক:

দেশজুড়ে চলতি বছরের এপ্রিল মাসে সড়ক, রেল ও নৌপথে ভয়াবহ দুর্ঘটনায় অন্তত ৫৬৩ জন নিহত হয়েছেন। এর মধ্যে শুধু সড়ক দুর্ঘটনাতেই প্রাণ গেছে ৫১০ জনের। আহত হয়েছেন আরও ১ হাজার ২৭৯ জন। বুধবার (১৩ মে) বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, এপ্রিল মাসে দেশে মোট ৫৮৬টি দুর্ঘটনা ঘটেছে। এর মধ্যে ৫২৭টি সড়ক দুর্ঘটনায় নিহত হন ৫১০ জন এবং আহত হন ১ হাজার ২৬৮ জন। একই সময়ে রেলপথে ৫৪টি দুর্ঘটনায় ৪৯ জন নিহত ও নৌপথে পাঁচটি দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে।

সংগঠনটি জানিয়েছে, জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত তথ্য বিশ্লেষণ করে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে। তবে বাস্তবে দুর্ঘটনা ও হতাহতের সংখ্যা আরও বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির পর্যবেক্ষণে দেখা গেছে, সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে চট্টগ্রাম বিভাগে। সেখানে ১৩৫টি দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৩৭ জন এবং আহত হয়েছেন ২৬৩ জন। অন্যদিকে সবচেয়ে কম দুর্ঘটনা ঘটেছে ময়মনসিংহ বিভাগে, যেখানে ১৭টি ঘটনায় ১৮ জনের মৃত্যু হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে পথচারী, চালক, পরিবহন শ্রমিক, শিক্ষার্থী, নারী ও শিশুর সংখ্যাও উদ্বেগজনক। বিশেষ করে মোটরসাইকেল দুর্ঘটনা আশঙ্কাজনক হারে বেড়েছে। এপ্রিল মাসে ১৩৯টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৪২ জন, যা মোট মৃত্যুর প্রায় ২৮ শতাংশ।

দুর্ঘটনার কারণ হিসেবে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে—মহাসড়কে অবাধে মোটরসাইকেল ও ব্যাটারিচালিত যান চলাচল, ফিটনেসবিহীন যানবাহন, অদক্ষ চালক, ট্রাফিক আইন অমান্য এবং সড়কের অবকাঠামোগত দুর্বলতা। এছাড়া মুখোমুখি সংঘর্ষ, নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যাওয়া এবং গাড়িচাপার ঘটনাও বেশি ঘটেছে।

এ বিষয়ে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, “পরিবহন খাতে এখনই আপাদমস্তক সংস্কার জরুরি। সুশাসন ও প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনা ছাড়া এই মৃত্যুর মিছিল থামানো সম্ভব নয়।”

তিনি আরও বলেন, বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে আধুনিক ও কার্যকর পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে না পারলে সড়কে প্রাণহানির এই সংকট আরও গভীর হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ