
প্রতিবাদলিপি
তারিখ: ১৭ মে ২০২৬ ইং
গত ১৬/০৫/২০২৬ ইং তারিখে দৈনিক “ক্রাইম বাংলা” পত্রিকায় প্রকাশিত “উত্তরখানে চাঁদাবাজি, জমি দখল ও ময়লা বাণিজ্যের অভিযোগে আলোচনায় ‘রিপন-শাহাবুদ্দিন গং’” শীর্ষক সংবাদে মোঃ রিপন সরকার ও শাহাবুদ্দিনের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।
কোনো সুনির্দিষ্ট প্রমাণ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য ছাড়াই একতরফাভাবে সংবাদটি প্রকাশ করা হয়েছে, যা অনাকাঙ্ক্ষিত ও মানহানিকর। আমরা উক্ত সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং সংশ্লিষ্ট পত্রিকার কাছে সঠিক তথ্য প্রকাশের আহ্বান জানাচ্ছি।
বিনীত,
মোঃ রিপন সরকার ও শাহাবুদ্দিনের পক্ষে
উত্তরখান, ঢাকা।