• শনিবার, ২৩ মে ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মার্কিন অবরোধের মধ্যেও প্রতিদিন ১৪ লাখ ব্যারেল তেল রপ্তানি করছে ইরান: আইইএ মুন্সিগঞ্জে পুকুরে ডুবে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু ঝিনাইদহে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ, উত্তেজনা নজরুল জন্মজয়ন্তী ও খাল পুনঃখনন উদ্বোধনে কাল ময়মনসিংহ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান পল্লবীতে নিহত শিশু রামিসার বাড়িতে প্রধানমন্ত্রী তারেক রহমান, শোকাহত পরিবারকে সান্ত্বনা শিশু রামিসা হত্যা: কালশী মোড়ে সড়ক অবরোধ, ধর্ষক-খুনিদের ফাঁসির দাবিতে বিক্ষোভ পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় সেনাসদস্যরা ফিরছেন ব্যারাকে: সেনাপ্রধান জুলাই থেকেই নবম পে-স্কেলের প্রথম ধাপ, সর্বনিম্ন বেতন হতে পারে ২০ হাজার টাকা ঈদযাত্রা নির্বিঘ্নে মাঠে বিজিবি, ঢাকা-গাজীপুর মহাসড়কে বিশেষ নজরদারি তীব্র গরমে রাজধানীতে পানির হাহাকার: দৈনিক ৪৫ কোটি লিটার ঘাটতিতে চরম ভোগান্তি

মুন্সিগঞ্জে পুকুরে ডুবে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু

রিপোর্টার: / ৭ পঠিত
আপডেট: শুক্রবার, ২২ মে, ২০২৬

মুন্সিগঞ্জে পুকুরে ডুবে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:

মুন্সিগঞ্জ সদরে পুকুরে গোসল করতে নেমে ব্র্যাক বিশ্ববিদ্যালয়র দুই শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেল ৫টার দিকে শহরের পশ্চিম দেওভোগ এলাকার হাজী বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সোপান (২৪) ও আজওয়াদ (২৩)। সোপান পশ্চিম দেওভোগ এলাকার মৃত মোস্তাকুর রহমানের ছেলে এবং আজওয়াদ ঢাকার মিরপুর-১৩ এলাকার রিপন মিয়ার ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ১৩ জন বন্ধুকে নিয়ে নিজ বাড়িতে বেড়াতে যান সোপান। শুক্রবার দুপুর ২টার দিকে তারা বাড়ির পাশের পুকুরে গোসল করতে নামেন। একপর্যায়ে আজওয়াদ পানিতে তলিয়ে গেলে তাকে উদ্ধার করতে এগিয়ে যান সোপান। তবে সাতার না জানায় তিনিও পানিতে ডুবে যান।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল-এ নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. মোহাম্মদ ইউসুফ আলী সরকার জানান, পানিতে ডুবে যাওয়া অবস্থায় দুই শিক্ষার্থীকে হাসপাতালে আনা হয়েছিল। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তাদের মৃত্যু হয়।

এই মর্মান্তিক ঘটনায় নিহতদের পরিবার ও সহপাঠীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ