• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ঘিরে প্রস্তুতি সভা মির্জা ফখরুল রাষ্ট্রপতি, রিজভী ভারপ্রাপ্ত মহাসচিব: সাতক্ষীরায় বিএনপির আনন্দ মিছিল ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়ে ইনোভেশন হাব ও স্টার্টআপ ইকোসিস্টেম গড়তে চায় সরকার: মাহ্দী আমিন সনদ নয়, কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরিই হোক উচ্চশিক্ষার লক্ষ্য: আমির খসরু নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, এক মন্ত্রীর দায়িত্বে পরিবর্তন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চান কালিগঞ্জের নবাগত ওসি ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতার ভোটে রাষ্ট্রপতি মির্জা ফখরুল উচ্চঝুঁকির ১৭ বালাইনাশকে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি, বাজারে ১,৭৪১ ব্র্যান্ড

ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে নজরুল ছিলেন প্রধান প্রেরণা: রিজভী

রিপোর্টার: / ১৪৮ পঠিত
আপডেট: সোমবার, ২৫ মে, ২০২৬

ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে নজরুল ছিলেন প্রধান প্রেরণা: রিজভী

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

সোমবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জাতীয় কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বলেন, “বিদ্রোহ, সাম্য ও মানবতার পতাকা বহন করেছেন কবি নজরুল। দেশের প্রতিটি জাতীয় আন্দোলনে মানুষ তার গান ও কবিতা থেকে অনুপ্রাণিত হয়েছে। ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে প্রধান প্রেরণা ছিলেন কাজী নজরুল ইসলাম।”

রুহুল কবির রিজভী বলেন, “দেশকে উন্নয়নের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার কাজের অন্যতম প্রেরণা নজরুল। নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের প্রতিটি পদক্ষেপে নজরুলের আদর্শ ও চেতনা অনুপ্রেরণা হিসেবে কাজ করছে।”

তিনি আরও বলেন, “নজরুলকে শুধু একটি দিনে নয়, নজরুল বর্ষজুড়ে স্মরণ করা হবে। জাতীয় ও সামাজিক জীবনে তিনি সবসময় প্রাসঙ্গিক।”

রিজভী বলেন, উপনিবেশিক শক্তির বিরুদ্ধে গোটা উপমহাদেশের মানুষকে জাগিয়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। তার সাহিত্য, গান ও কবিতা আজও অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামের শক্তি জোগায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ