• শনিবার, ২০ জুন ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কবি আল মুজাহিদীর মৃত্যুতে বিএফইউজে-ডিইউজের শোক, শনিবার জাতীয় প্রেসক্লাবে প্রথম জানাজা কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক: ‘সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে অপূরণীয় শূন্যতা সৃষ্টি হলো’ ছয় মাসে পাঁচ অঞ্চলে চালু হচ্ছে ২০০ শয্যার বিশেষায়িত শিশু হাসপাতাল, প্রধানমন্ত্রীর নির্দেশে জোর প্রস্তুতি রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান বাংলাদেশের একনেকেই পাস হচ্ছে তিস্তা মহাপরিকল্পনা, তিস্তাপারের মানুষের আর কোনো চিন্তা নেই: পানি সম্পদ মন্ত্রী এ্যানি শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগই জাতি গঠনের সবচেয়ে বড় বিনিয়োগ: প্রধানমন্ত্রী তারেক রহমান শেষ মুহূর্তে ভেস্তে গেল যুক্তরাষ্ট্র-ইরান শান্তি বৈঠক, মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে নতুন শঙ্কা জনগণের ভালোবাসাই আমার সবচেয়ে বড় নিরাপত্তা, সরকারপ্রধানকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা যাবে না: প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারকে সময় দেওয়া যাবে না’ বলাদের বিরুদ্ধে জনগণকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর মূলধারার রাজনীতি ও ব্যবসায় আরও সক্রিয় হোন’—যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের প্রতি ড. তিতুমীরের আহ্বান

গৌরনদীতে বাসচাপায় একই পরিবারের তিনজন নিহত, মহাসড়কে দুই ঘণ্টা যান চলাচল বন্ধ

রিপোর্টার: / ৩৮ পঠিত
আপডেট: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

গৌরনদীতে বাসচাপায় একই পরিবারের তিনজন নিহত, মহাসড়কে দুই ঘণ্টা যান চলাচল বন্ধ

গৌরনদী উপজেলার বাটাজোর এলাকায় বেপরোয়া বাসের চাপায় মোটরসাইকেলের আরোহী একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৬ মে) দুপুর সাড়ে ১২টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ফিরোজ মাহমুদ, তাঁর স্ত্রী মনিয়া বেগম এবং তাঁদের ছোট মেয়ে জান্নাত। পরিবারটির বাড়ি উজিরপুর উপজেলা সদরে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, মহাসড়কে যানজট থাকায় ফিরোজ মাহমুদ তাঁর স্ত্রী ও সন্তানকে নিয়ে মোটরসাইকেলটি রাস্তার পাশে থামিয়ে দাঁড়িয়ে ছিলেন। এ সময় বরিশালগামী দ্রুতগতির ‘তাজ আনন্দ পরিবহন’ বাস নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর ক্ষুব্ধ জনতা ঘাতক বাসটিতে ভাঙচুর চালায়। তবে বাসের চালক ও সহকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হন। এ ঘটনায় মহাসড়কে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে এবং সড়কের দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মো. মিজানুর রহমান জানান, নিহত ফিরোজ মাহমুদ উজিরপুর সদরের আব্দুল হাকিমের ছেলে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পরিবারটি ঢাকা থেকে মোটরসাইকেলে গ্রামের বাড়ির উদ্দেশ্যে ফিরছিল।

অন্যদিকে মো. মহসীন বলেন, দুর্ঘটনার পর ঘাতক বাসটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বর্তমানে যানজট নিরসন ও পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ