• শনিবার, ২০ জুন ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কবি আল মুজাহিদীর মৃত্যুতে বিএফইউজে-ডিইউজের শোক, শনিবার জাতীয় প্রেসক্লাবে প্রথম জানাজা কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক: ‘সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে অপূরণীয় শূন্যতা সৃষ্টি হলো’ ছয় মাসে পাঁচ অঞ্চলে চালু হচ্ছে ২০০ শয্যার বিশেষায়িত শিশু হাসপাতাল, প্রধানমন্ত্রীর নির্দেশে জোর প্রস্তুতি রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান বাংলাদেশের একনেকেই পাস হচ্ছে তিস্তা মহাপরিকল্পনা, তিস্তাপারের মানুষের আর কোনো চিন্তা নেই: পানি সম্পদ মন্ত্রী এ্যানি শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগই জাতি গঠনের সবচেয়ে বড় বিনিয়োগ: প্রধানমন্ত্রী তারেক রহমান শেষ মুহূর্তে ভেস্তে গেল যুক্তরাষ্ট্র-ইরান শান্তি বৈঠক, মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে নতুন শঙ্কা জনগণের ভালোবাসাই আমার সবচেয়ে বড় নিরাপত্তা, সরকারপ্রধানকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা যাবে না: প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারকে সময় দেওয়া যাবে না’ বলাদের বিরুদ্ধে জনগণকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর মূলধারার রাজনীতি ও ব্যবসায় আরও সক্রিয় হোন’—যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের প্রতি ড. তিতুমীরের আহ্বান

প্যারিসের পথে ড. মুহাম্মদ ইউনূস, শাহজালাল বিমানবন্দর থেকে ভিআইপি প্রটোকলে যাত্রা

রিপোর্টার: / ২৭ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬

প্যারিসের পথে ড. মুহাম্মদ ইউনূস, শাহজালাল বিমানবন্দর থেকে ভিআইপি প্রটোকলে যাত্রা

ড. মুহাম্মদ ইউনূস আজ সকালে ফ্রান্সের রাজধানী প্যারিস-এর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। বুধবার (২৭ মে) সকাল সোয়া ৭টার দিকে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টার্কিশ এয়ারলাইন্স-এর একটি নিয়মিত ফ্লাইটে যাত্রা করেন।

সফরকালে তুরস্কের ইস্তাম্বুল বিমানবন্দরে তাঁর ট্রানজিট নেওয়ার কথা রয়েছে। সেখান থেকে তিনি সরাসরি প্যারিসে পৌঁছাবেন বলে জানা গেছে। বিমানবন্দরে বিদায় নেওয়ার সময় তিনি রাষ্ট্রীয় ভিআইপি মর্যাদা ও বিশেষ প্রটোকল সুবিধা পান।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, সকালের শিফটে ড. ইউনূস টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটে ইস্তাম্বুলের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন।

তবে সংশ্লিষ্ট সূত্রগুলো তাঁর ফ্রান্স সফরের বিষয়টি নিশ্চিত করলেও সফরের মূল উদ্দেশ্য, সম্ভাব্য বৈঠক কিংবা নির্ধারিত কর্মসূচি সম্পর্কে এখনো বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ