• রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫২ থানায় সম্মেলন বাস্তবায়নে সাংগঠনিক উন্নয়ন সভার উদ্যোগ বাংলাদেশ প্রেসক্লাব ঢাকা মহানগরের চুনারুঘাটে পুত্রবধূর ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুরের বিরুদ্ধে মামলা, ঘরে আগুন দেওয়ারও অভিযোগ শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার অভিযোগে ঢাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ, নিরাপত্তা নিশ্চিতের দাবি আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুতির আহ্বান জামায়াত আমিরের জুলাই স্মৃতি জাদুঘরে সংরক্ষিত হবে বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস: প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাসের কর্মমূল্যায়নে মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস, পরিবর্তনের তালিকায় একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী

বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: বাসস চেয়ারম্যান আনোয়ার আলদীন

রিপোর্টার: / ৫৮ পঠিত
আপডেট: বুধবার, ৩ জুন, ২০২৬

 

বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: বাসস চেয়ারম্যান আনোয়ার আলদীন

খুলনা প্রতিনিধি:

বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আনোয়ার আলদীন বলেছেন, পরিবেশ রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণকে দেশব্যাপী সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে। গাছ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, মানুষের জীবন ও জীবিকার সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত।

বুধবার খুলনার পাইকগাছা উপজেলার হরিঢালী ইউনিয়নের হরিদাশকাটি ফুটবল মাঠে বছরব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘হরিদাশকাটি স্বাধীনতা সংসদ’-এর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করা হয় একটি ফলদ বৃক্ষের চারা রোপণের মাধ্যমে।

আনোয়ার আলদীন বলেন, একটি পূর্ণবয়স্ক বৃক্ষ বহু মানুষের জন্য অক্সিজেন সরবরাহ করে এবং জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জলবায়ু পরিবর্তন, বন উজাড়, অতিরিক্ত রাসায়নিক ব্যবহার, নদী-খাল দখল এবং অপরিকল্পিত উন্নয়নের কারণে দেশের পরিবেশ ও জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে। এ পরিস্থিতিতে বৃক্ষরোপণ শুধু পরিবেশ রক্ষার উদ্যোগ নয়, বরং মানুষের টিকে থাকার অন্যতম নিরাপদ উপায়।

তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ ও বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করতে সবাইকে স্বতঃস্ফূর্তভাবে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিতে হবে। প্রতিটি গ্রাম ও জনপদে দেশীয় প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছ রোপণের পাশাপাশি দেশীয় গাছ, মাছ, ধান এবং অন্যান্য জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্ব দিতে হবে।

ইসলামে বৃক্ষরোপণকে একটি উত্তম ইবাদত হিসেবে উল্লেখ করে তিনি বলেন, প্রত্যেক পরিবারকে অন্তত কয়েকটি ফলদ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ নেওয়া উচিত। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত পাঁচ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়িত হলে দেশের পরিবেশ ও জলবায়ু সুরক্ষায় ইতিবাচক পরিবর্তন আসবে।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে হরিদাশকাটি স্বাধীনতা সংসদের সভাপতি শেখ আল-এহসান বলেন, সংগঠনটি দীর্ঘদিন ধরে গরিব, অসহায় ও দুস্থ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। বছরব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হবে। পাশাপাশি সড়কের পাশে এবং পতিত জমিতে ব্যাপকভাবে বৃক্ষরোপণ করা হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ