• রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫২ থানায় সম্মেলন বাস্তবায়নে সাংগঠনিক উন্নয়ন সভার উদ্যোগ বাংলাদেশ প্রেসক্লাব ঢাকা মহানগরের চুনারুঘাটে পুত্রবধূর ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুরের বিরুদ্ধে মামলা, ঘরে আগুন দেওয়ারও অভিযোগ শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার অভিযোগে ঢাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ, নিরাপত্তা নিশ্চিতের দাবি আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুতির আহ্বান জামায়াত আমিরের জুলাই স্মৃতি জাদুঘরে সংরক্ষিত হবে বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস: প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাসের কর্মমূল্যায়নে মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস, পরিবর্তনের তালিকায় একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী

প্রান্তিক জনগণকে সঙ্গে নিয়েই টেকসই উন্নয়নের পথে এগোচ্ছে দেশ: প্রতিমন্ত্রী ফারজানা শারমীন

রিপোর্টার: / ৬২ পঠিত
আপডেট: শুক্রবার, ৫ জুন, ২০২৬

প্রান্তিক জনগণকে সঙ্গে নিয়েই টেকসই উন্নয়নের পথে এগোচ্ছে দেশ: প্রতিমন্ত্রী ফারজানা শারমীন

নাটোর প্রতিনিধি:

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন বলেছেন, দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। উন্নয়নের সুফল যাতে তৃণমূল পর্যায়ের মানুষও পায়, সে লক্ষ্যে প্রান্তিক পর্যায় থেকেই উন্নয়নের ভিত্তি শক্তিশালী করা হচ্ছে।

শুক্রবার সন্ধ্যায় নাটোরের লালপুর বাজার উন্নয়ন ও ওয়াশ ব্লকের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণের পর থেকেই দেশের দীর্ঘমেয়াদি ও টেকসই উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন শুরু করেছেন। আগামী পাঁচ বছর একই গতিতে ও একই অঙ্গীকার নিয়ে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সরকার বদ্ধপরিকর।

তিনি বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে ইতোমধ্যে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করা হয়েছে। সারা দেশে মোট সাড়ে ১২ হাজার কোটি টাকার বেশি কৃষি ঋণ মওকুফের মাধ্যমে কৃষকদের স্বস্তি দেওয়া হয়েছে।

ব্যারিস্টার ফারজানা শারমীন আরও বলেন, সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত ফ্যামিলি কার্ড কার্যক্রম চালু করা হয়েছে। কৃষকদের সহায়তায় কৃষি কার্ড প্রবর্তন করা হয়েছে। ধর্মীয় নেতাদের সরকারি বেতন কাঠামোর আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি দেশব্যাপী খাল খনন কর্মসূচি শুরু হয়েছে। পর্যায়ক্রমে সরকারের সব নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন করা হবে।

অনুষ্ঠানে লালপুর বাজার বণিক সমিতির সভাপতি মাজদার রহমানের সভাপতিত্বে আরও বক্তব্য দেন লালপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনর রশীদ পাপ্পু এবং গোপালপুর পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলাম মোল্লা।

এর আগে প্রতিমন্ত্রী লালপুর ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত ক্লেমন লালপুর ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অংশ নেন এবং বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

এছাড়া সফরকালে তিনি পাবনার ঈশ্বরদীতে বাংলাদেশ কৃষক সমিতির আয়োজিত লিচু উৎসব ও কৃষি বাণিজ্য মেলা পরিদর্শন করেন। পরে ধুইপল হিন্দু কল্যাণ পরিষদের আয়োজিত মহানাম যজ্ঞানুষ্ঠানে যোগ দিয়ে ভক্তবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন।

স্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ এ সময় সরকারের উন্নয়ন কর্মকাণ্ড এবং বিভিন্ন সামাজিক উদ্যোগের প্রশংসা করেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ