• রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫২ থানায় সম্মেলন বাস্তবায়নে সাংগঠনিক উন্নয়ন সভার উদ্যোগ বাংলাদেশ প্রেসক্লাব ঢাকা মহানগরের চুনারুঘাটে পুত্রবধূর ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুরের বিরুদ্ধে মামলা, ঘরে আগুন দেওয়ারও অভিযোগ শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার অভিযোগে ঢাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ, নিরাপত্তা নিশ্চিতের দাবি আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুতির আহ্বান জামায়াত আমিরের জুলাই স্মৃতি জাদুঘরে সংরক্ষিত হবে বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস: প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাসের কর্মমূল্যায়নে মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস, পরিবর্তনের তালিকায় একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী

২৬ জেলার দেশাত্মবোধক গানের ফাইনালে দ্বিতীয় স্থান অর্জন, গর্বিত হাজীপুরের রেদোয়ান হাসান তপু

রিপোর্টার: / ৮৬ পঠিত
আপডেট: শনিবার, ৬ জুন, ২০২৬

২৬ জেলার দেশাত্মবোধক গানের ফাইনালে দ্বিতীয় স্থান অর্জন, গর্বিত হাজীপুরের রেদোয়ান হাসান তপু

নিজস্ব প্রতিবেদক:

আজ ০৬ জুন ২০২৬ ইং তারিখ বরিশালের ব্যাপ্টিস্ট মিশন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে ২৬ জেলার অংশগ্রহণে অনুষ্ঠিত দেশাত্মবোধক গানের ফাইনাল প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেছেন কলাপাড়া উপজেলার ৫ নং নীলগঞ্জ ইউনিয়নের হাজীপুর গ্রামের কৃতি সন্তান রেদোয়ান হাসান তপু

দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন জেলা থেকে আগত প্রতিযোগীদের মধ্যে অসাধারণ কণ্ঠ ও সুরের মূর্ছনায় বিচারকদের মুগ্ধ করে রানারআপ হওয়ার গৌরব অর্জন করেন তিনি। তার এই সাফল্যে পরিবার, আত্মীয়-স্বজন এবং এলাকাবাসীর মধ্যে আনন্দের আবহ বিরাজ করছে।

রেদোয়ান হাসান তপুর পিতা মো. রশিদ রানা দীর্ঘদিন ধরে সন্তানের শিক্ষা, সংস্কৃতি ও নৈতিক বিকাশে নিরলসভাবে উৎসাহ ও সহযোগিতা করে আসছেন। সন্তানের এই অর্জনের পেছনে একজন দায়িত্বশীল ও সচেতন অভিভাবক হিসেবে তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে স্থানীয়রা মনে করেন। ছেলের প্রতিভা বিকাশে তিনি সবসময় অনুপ্রেরণা জুগিয়েছেন এবং বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের জন্য উৎসাহ দিয়েছেন।

স্থানীয়দের ভাষ্যমতে, রেদোয়ান হাসান তপুর এই সাফল্য শুধু তার ব্যক্তিগত অর্জন নয়, বরং হাজীপুর গ্রাম, ৫নং নীলগঞ্জ ইউনিয়ন এবং সমগ্র কলাপাড়া উপজেলার জন্য গৌরবের বিষয়। তার কণ্ঠে দেশাত্মবোধক গানের সাফল্য নতুন প্রজন্মকে দেশপ্রেম ও সাংস্কৃতিক চর্চায় উদ্বুদ্ধ করবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেছেন।

এদিকে রেদোয়ান হাসান তপুর এই কৃতিত্বে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানানো হয়েছে। পাশাপাশি তার পিতা মো. রশিদ রানার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অনেকে, যিনি সন্তানের প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

দেশপ্রেমের সুরে জাতীয় পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জনকারী রেদোয়ান হাসান তপু এবং তার গর্বিত পিতা মো. রশিদ রানাকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভকামনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ