• রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫২ থানায় সম্মেলন বাস্তবায়নে সাংগঠনিক উন্নয়ন সভার উদ্যোগ বাংলাদেশ প্রেসক্লাব ঢাকা মহানগরের চুনারুঘাটে পুত্রবধূর ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুরের বিরুদ্ধে মামলা, ঘরে আগুন দেওয়ারও অভিযোগ শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার অভিযোগে ঢাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ, নিরাপত্তা নিশ্চিতের দাবি আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুতির আহ্বান জামায়াত আমিরের জুলাই স্মৃতি জাদুঘরে সংরক্ষিত হবে বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস: প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাসের কর্মমূল্যায়নে মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস, পরিবর্তনের তালিকায় একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী

ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে হাম-রুবেলা টিকা নিয়ে মামলার আবেদন খারিজ

রিপোর্টার: / ৭০ পঠিত
আপডেট: সোমবার, ৮ জুন, ২০২৬

ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে হাম-রুবেলা টিকা নিয়ে মামলার আবেদন খারিজ

ঢাকা, ৮ জুন: অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূর জাহান বেগমসহ পাঁচজনের বিরুদ্ধে হাম-রুবেলা টিকা (এমআর ভ্যাকসিন) যথাসময়ে আমদানি না করার অভিযোগে দায়ের করা মামলার আবেদন খারিজ করে দিয়েছেন আদালত।

সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত মামলাটি গ্রহণের মতো পর্যাপ্ত উপাদান না থাকায় আবেদনটি খারিজের আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী আশুতোষ।

মামলার আবেদন করেছিলেন কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের সংসদ সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল। এর আগে আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশের জন্য অপেক্ষমাণ রেখেছিলেন।

মামলার আবেদনে ড. মুহাম্মদ ইউনূস ছাড়াও সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূর জাহান বেগম, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. সাইদুর রহমান, সাবেক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মুহাম্মদ সায়েদুর রহমান এবং স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফরকে আসামি করা হয়।

আবেদনে অভিযোগ করা হয়, হাম-রুবেলা টিকা আমদানিতে বিলম্ব এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে অবহেলার কারণে বিপুলসংখ্যক শিশু নির্ধারিত সময়ে টিকা পায়নি, ফলে দেশে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পায়। এতে শিশুদের জীবন ঝুঁকির মুখে পড়ে এবং বহু পরিবারকে চিকিৎসা ব্যয় বহন করতে হয় বলে দাবি করা হয়।

এছাড়া আবেদনে বলা হয়, ইউনিসেফের মাধ্যমে টিকা আমদানির প্রচলিত ব্যবস্থা বন্ধ করে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে টিকা সংগ্রহের উদ্যোগ নেওয়ায় সরবরাহে সংকট তৈরি হয়। সংশ্লিষ্টদের একাধিকবার সতর্ক করা হলেও তা যথাযথভাবে আমলে নেওয়া হয়নি বলেও অভিযোগে উল্লেখ করা হয়।

তবে অভিযোগের বিষয়গুলো পর্যালোচনা করে আদালত মামলাটি গ্রহণের মতো যথেষ্ট আইনগত ভিত্তি বা উপাদান খুঁজে না পাওয়ায় আবেদনটি খারিজ করে দেন।

আদালতের এ আদেশের মাধ্যমে আলোচিত এই মামলার প্রাথমিক আইনগত প্রক্রিয়ার আপাত সমাপ্তি ঘটল।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ