• রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫২ থানায় সম্মেলন বাস্তবায়নে সাংগঠনিক উন্নয়ন সভার উদ্যোগ বাংলাদেশ প্রেসক্লাব ঢাকা মহানগরের চুনারুঘাটে পুত্রবধূর ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুরের বিরুদ্ধে মামলা, ঘরে আগুন দেওয়ারও অভিযোগ শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার অভিযোগে ঢাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ, নিরাপত্তা নিশ্চিতের দাবি আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুতির আহ্বান জামায়াত আমিরের জুলাই স্মৃতি জাদুঘরে সংরক্ষিত হবে বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস: প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাসের কর্মমূল্যায়নে মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস, পরিবর্তনের তালিকায় একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী

কালিগঞ্জে নারী কৃষকদের মাঝে ৩ লাখ ৯০ হাজার টাকার অনুদান চেক বিতরণ

রিপোর্টার: / ৬০ পঠিত
আপডেট: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

 

কালিগঞ্জে নারী কৃষকদের মাঝে ৩ লাখ ৯০ হাজার টাকার অনুদান চেক বিতরণ

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরার কালিগঞ্জে নারী কৃষকদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি ও কৃষি উৎপাদনে সম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যে ক্ষুদ্র বীজ উদ্যোগের প্রারম্ভিক খরচ বাবদ অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) সকাল সাড়ে ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে কালিগঞ্জ উপজেলার ৪টি ইউনিয়নের ১৩টি নারী কৃষক সমিতির মাঝে মোট ৩ লাখ ৯০ হাজার টাকার অনুদান চেক বিতরণ করা হয়।

গেটস ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় আভাসের নেতৃত্বে এবং বিন্দু নারী উন্নয়ন সংগঠনের বাস্তবায়নে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিন্দু’র উপদেষ্টা পরিষদের সভাপতি অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক গাজী আজিজুর রহমান।

বিন্দু’র প্রোগ্রাম অফিসার জাকিয়া রাজিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মিনন সাহা। তিনি বলেন, নারীদের কৃষি কর্মকাণ্ডে সম্পৃক্ত করা গেলে দেশের সামগ্রিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে। পতিত ও নিজস্ব জমিতে চাষাবাদের মাধ্যমে খাদ্য নিরাপত্তা নিশ্চিত হওয়ার পাশাপাশি পরিবারের পুষ্টি চাহিদা পূরণ এবং আর্থিক স্বাবলম্বিতা অর্জন সম্ভব।

তিনি আরও বলেন, কৃষিক্ষেত্রে সফলতা অর্জনের জন্য উৎপাদন, বাজারজাতকরণ ও পুষ্টি বিষয়ে জ্ঞানার্জনের পাশাপাশি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি করতে হবে। সরকারি ও বেসরকারি বিভিন্ন উদ্যোগের মাধ্যমে নারীর ক্ষমতায়ন আরও সুদৃঢ় হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, উপজেলা সমবায় কর্মকর্তা আকরাম হোসেন এবং বিন্দু’র উপদেষ্টা অ্যাডভোকেট জাফরুল্যাহ ইব্রাহিম।

নারী কৃষকদের পক্ষে বক্তব্য দেন চামেলী কৃষক গ্রুপের সভাপতি নাজমা বেগম ও বাজারগ্রাম কৃষক গ্রুপের সভাপতি আনোয়ারা বেগম।

অনুষ্ঠানে প্রকল্পের সার্বিক কার্যক্রম সম্পর্কে তথ্য উপস্থাপন করেন বিন্দু নারী উন্নয়ন সংগঠনের প্রোগ্রাম অফিসার শাহিন ইসলাম। পরে অতিথিবৃন্দ নারী কৃষক সমিতিগুলোর প্রতিনিধিদের হাতে ৩০ হাজার টাকা করে অনুদানের চেক তুলে দেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ