• বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মূলধারার রাজনীতি ও ব্যবসায় আরও সক্রিয় হোন’—যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের প্রতি ড. তিতুমীরের আহ্বান নিত্যপণ্যের কর প্রত্যাহার করে জনবান্ধব বাজেট দিয়েছি, মানুষের ভাগ্য বদলাতে চাই’—চকরিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান সিঙ্গাপুর বা কানাডা নয়, আমরা গড়তে চাই আরও ভালো বাংলাদেশ’—কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান সবুজে মোড়াবে কালিগঞ্জ: ৫ কিলোমিটার সড়কের পাশে ১০ হাজার গাছের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন চট্টগ্রাম সেনানিবাসে ‘স্মৃতি অম্লান’ জাদুঘর পরিদর্শন করলেন প্রতিরক্ষা উপদেষ্টা সৌদি আরব থেকে ৪৯,৯৮২ জন বাংলাদেশি হাজির দেশে ফেরা সম্পন্নের পথে শিক্ষায় সর্বোচ্চ বিনিয়োগই উন্নয়নের মূল চাবিকাঠি: শিক্ষা মন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বড় লক্ষ্য: ২০৩০ সালে ২০ শতাংশ বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা স্বর্ণ ও স্বর্ণালংকার খাতে কর-ভ্যাট কমানোর প্রস্তাব ইরানের তেল অবকাঠামো দখলের হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

চট্টগ্রাম সেনানিবাসে ‘স্মৃতি অম্লান’ জাদুঘর পরিদর্শন করলেন প্রতিরক্ষা উপদেষ্টা

রিপোর্টার: / ৪৬ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

চট্টগ্রাম সেনানিবাসে ‘স্মৃতি অম্লান’ জাদুঘর পরিদর্শন করলেন প্রতিরক্ষা উপদেষ্টা

মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ ও গবেষণায় গুরুত্বারোপ

নিজস্ব প্রতিবেদক:

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম বুধবার বিকেলে চট্টগ্রাম সেনানিবাসে অবস্থিত ‘স্মৃতি অম্লান’ জাদুঘর পরিদর্শন করেছেন। বিষয়টি আজ জানানো হয়।

পরিদর্শনকালে তিনি মহান মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধকালীন সময়ে নিজ হাতে লিখিত জেড ফোর্স-এর অপারেশনাল অর্ডার এবং ১৯৭১ সালের ২৩ ও ২৪ মার্চ ব্যবহৃত ঐতিহাসিক ১৯৬৭ মডেলের টয়োটা ক্রাউন গাড়িটি গভীর আগ্রহ ও শ্রদ্ধার সঙ্গে পরিদর্শন করেন।

স্বাধীনতা সংগ্রামের বীরত্বগাথা, দেশপ্রেম ও আত্মত্যাগের প্রতীক এসব ঐতিহাসিক নিদর্শন পরিদর্শন করে তিনি গভীর অনুভূতি প্রকাশ করেন।

এছাড়া তিনি জাদুঘরে সংরক্ষিত চট্টগ্রাম অঞ্চলে সংঘটিত মুক্তিযুদ্ধের বিভিন্ন ঐতিহাসিক দলিল, পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ সেনাবাহিনীর আভিযানিক কার্যক্রম এবং ২৪ পদাতিক ডিভিশনের ইতিহাস ও সাফল্য ঘুরে দেখেন।

এ সময় তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধ বাঙালি জাতির স্বাধীনতা, আত্মমর্যাদা ও অদম্য মনোবলের এক অবিনাশী মহাকাব্য।

তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের স্মৃতি, বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ এবং চট্টগ্রাম অঞ্চলে বাংলাদেশ সেনাবাহিনীর অবদান ও সাফল্য ভবিষ্যৎ প্রজন্মের কাছে যথাযথভাবে তুলে ধরতে হবে।

প্রতিরক্ষা উপদেষ্টা মুক্তিযুদ্ধের ঐতিহাসিক নিদর্শনসমূহ সংরক্ষণ ও গবেষণার ওপর গুরুত্বারোপ করে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন, যাতে জাতির গৌরবময় ইতিহাস সঠিকভাবে পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া যায়।

পরিদর্শনকালে ২৪ পদাতিক ডিভিশনের জিওসি এবং অন্যান্য ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ‘স্মৃতি অম্লান’ জাদুঘরটি চট্টগ্রাম সেনানিবাসে মুক্তিযুদ্ধ ও সেনাবাহিনীর গৌরবময় ইতিহাসের স্মৃতিবিজড়িত একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। ১৯৯৬ সালে স্থাপিত এ জাদুঘরটি সম্প্রতি সংস্কার ও পরিমার্জন শেষে চলতি বছরের ১ ফেব্রুয়ারি নতুন ভবনে পুনঃস্থাপন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ