• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা জাপানি বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান, সার কারখানা স্থাপনেও সহযোগিতা চাইল বাংলাদেশ তোমাদের মধ্যেই দেখি নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন’—শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমজীবী নুরুল ইসলাম ফকিরের মৃত্যু কলাপাড়ায় তুচ্ছ ঘটনায় পিতা ও পুত্রকে পিটিয়ে আহত ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ, আনুষ্ঠানিকভাবে শেষ হলো প্রতিমন্ত্রীর দায়িত্ব অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সমন্বিত কর্মসূচির আহ্বান ডা. জুবাইদা রহমানের

একনেকেই পাস হচ্ছে তিস্তা মহাপরিকল্পনা, তিস্তাপারের মানুষের আর কোনো চিন্তা নেই: পানি সম্পদ মন্ত্রী এ্যানি

রিপোর্টার: / ৮৪ পঠিত
আপডেট: শুক্রবার, ১৯ জুন, ২০২৬

একনেকেই পাস হচ্ছে তিস্তা মহাপরিকল্পনা, তিস্তাপারের মানুষের আর কোনো চিন্তা নেই: পানি সম্পদ মন্ত্রী এ্যানি

রংপুর প্রতিনিধি: পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শিগগিরই একনেক সভায় তিস্তা মহাপরিকল্পনা প্রকল্প অনুমোদন পাবে। বিশেষজ্ঞ দলের পরীক্ষা-নিরীক্ষা শেষে প্রকল্পের কাজ শুরু হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান এ প্রকল্পকে অগ্রাধিকারভিত্তিক প্রকল্প হিসেবে বিবেচনায় নিয়েছেন। তাই তিস্তাপারের মানুষের আর কোনো চিন্তা নেই।

শুক্রবার রংপুরের কাউনিয়া এলাকায় তিস্তা সেতু ও তিস্তা ব্যারাজ এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তিস্তা নদীকে ঘিরে একটি মেগা প্রকল্প গ্রহণ করেছেন। সম্পূর্ণ দেশীয় অর্থায়ন এবং দেশি-বিদেশি কারিগরি সহযোগিতায় দ্রুততম সময়ের মধ্যে ‘তিস্তা মেগা প্রকল্প’ বাস্তবায়ন করা হবে।

তিনি জানান, প্রকল্পটি বাস্তবায়নে প্রায় ১৩ থেকে ১৪ হাজার কোটি টাকা ব্যয় হবে। বিশেষ প্রকল্পের আওতায় প্রয়োজনীয় অর্থায়নের মাধ্যমে এটি বাস্তবায়িত হবে এবং প্রধানমন্ত্রী নিজেই এর সার্বিক অগ্রগতি তদারকি করছেন।

শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, “আমরা যদি পরিকল্পিতভাবে বাঁধ নির্মাণ ও ড্রেজিং করতে পারি, তাহলে ইনশাআল্লাহ এ অঞ্চলের মানুষকে নদীভাঙন ও বন্যার ক্ষতি থেকে রক্ষা করা সম্ভব হবে।”

তিনি বলেন, তিস্তা শুধু লালমনিরহাট ও রংপুরের মানুষের দুঃখ নয়, এটি পুরো বাংলাদেশের একটি সমস্যা। এ প্রকল্প বাস্তবায়নে দুই থেকে সাত বছর সময় লাগতে পারে, তবে এর সুফল শুধু তিস্তাপার নয়, দেশের সামগ্রিক অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে। এ অঞ্চলে কৃষিভিত্তিক শিল্প ও কৃষি উপকরণ নির্ভর অর্থনৈতিক অঞ্চল গড়ে উঠবে, যা উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগকে সম্ভাবনায় রূপান্তরিত করবে।

মন্ত্রী আরও বলেন, নির্বাচনের আগে প্রধানমন্ত্রী তারেক রহমান তিস্তার দুঃখ দূর করার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা বাস্তবায়নে ইতোমধ্যে একাধিক কমিটি গঠন করা হয়েছে। প্রকল্পের প্রাথমিক সমীক্ষা ও সমীকরণের কাজ শেষ হয়েছে এবং ৯ সদস্যের একটি বিশেষজ্ঞ প্রকৌশলী দল মহাপরিকল্পনার চূড়ান্ত রূপরেখা তৈরিতে কাজ করছে।

তিনি জানান, আগামী দুই-এক মাসের মধ্যেই তিস্তা মহাপরিকল্পনার আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে।

শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এ অঞ্চলের কৃষিতে বিপ্লব ঘটানোর লক্ষ্যে তিস্তা সেচ প্রকল্পের সূচনা করেছিলেন। আজ তাঁরই যোগ্য উত্তরসূরি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়িত হবে।”

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা কেবল নদী শাসন বা ভাঙন রোধের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং শুষ্ক মৌসুমে তিস্তা নদীতে কীভাবে পর্যাপ্ত পানি ধরে রাখা যায়, সেই স্থায়ী ব্যবস্থাও এ প্রকল্পের অন্তর্ভুক্ত রয়েছে।

মতবিনিময় শেষে মন্ত্রী তিস্তা তীরবর্তী নদীভাঙন এলাকা পরিদর্শন করেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাদের খোঁজখবর নেন। এর আগে তিনি পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে তিস্তা মেগা প্রকল্পের কারিগরি বিষয়ে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় অংশ নেন।

এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু, পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান, লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল, রংপুর জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম, লালমনিরহাট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, লালমনিরহাট ও রংপুরের জেলা প্রশাসক এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু সাংবাদিকদের বলেন, তিস্তা প্রকল্প নিয়ে বিভিন্ন ব্যক্তি নানা ধরনের বিতর্ক ছড়ানোর চেষ্টা করছেন। তিস্তাপারের মানুষকে এসব বিভ্রান্তিকর কথায় কান না দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “প্রধানমন্ত্রী অত্যন্ত গুরুত্বের সঙ্গে তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা করছেন। ধৈর্য ধরে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে, আমরা অবশ্যই সফল হব।”

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ