• রবিবার, ২১ জুন ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
*প্রধানমন্ত্রীর প্রথম মালয়েশিয়া সফর ঘিরে প্রবাসী বাংলাদেশিদের উচ্ছ্বাস, শ্রমবাজার উন্মুক্ত ও অবৈধ অভিবাসী বৈধকরণের প্রত্যাশা জনগণই বিএনপির শক্তি, ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না’—দিনাজপুরে ডা. এ জেড এম জাহিদ হোসেন আর্মি স্টেডিয়ামে ক্ষুদে ফুটবলারদের উচ্ছ্বাস, নান্দাইল দলের হারেও আবেগাপ্লুত তথ্য প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে জনশক্তি রপ্তানিতে ধস, তিন মাসে বিদেশগামী কর্মী কমেছে ৪১ শতাংশ মোহাম্মদপুরের অপরাধীদের নির্মূল করা হবে’—পুলিশকে কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর গবেষণা ও উদ্ভাবনভিত্তিক দক্ষ মানবসম্পদ গড়তে হবে’—টেক্সটাইল সম্মেলনে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন ১৮ ঘণ্টার অভিযানে বাথরুমের ফলস সিলিং থেকে গ্রেপ্তার প্রযোজক আবুল বাশার মামুন, কোটি টাকার প্রতারণার অভিযোগ চীন সফরে শি জিনপিং ও লি কিয়াংয়ের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান তিন মাসে যে উন্নয়ন হয়েছে, আওয়ামী লীগের ১৫ বছরেও তা হয়নি’—গজারিয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর মুন্সীগঞ্জের উন্নয়নে একাধিক প্রকল্পের উদ্বোধন, অবকাঠামো সম্প্রসারণে কাজ করছে সরকার: মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ঢাকার ৫৬ খাল দখলমুক্তে দুই কমিটি, গাইড ওয়াল নির্মাণ করে স্থায়ী সংরক্ষণের ঘোষণা

রিপোর্টার: / ১৪ পঠিত
আপডেট: শনিবার, ২০ জুন, ২০২৬

ঢাকার ৫৬ খাল দখলমুক্তে দুই কমিটি, গাইড ওয়াল নির্মাণ করে স্থায়ী সংরক্ষণের ঘোষণা

ঢাকা, ২০ জুন ২০২৬:

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের গঠিত দুটি কমিটির মাধ্যমে রাজধানীর মোট ৫৬টি খাল অবৈধ দখলমুক্ত করা হবে। দখলমুক্ত করার পর খালের দুই পাশে গাইড ওয়াল নির্মাণ করে স্থায়ীভাবে সংরক্ষণের উদ্যোগ নেওয়া হবে।

শনিবার মিরপুর-১২ এলাকার মুসলিম বাজার খালের ময়লা-আবর্জনা অপসারণ কার্যক্রম পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, “ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৭টি এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৯টি ছোট-বড় খালের ময়লা-আবর্জনা অপসারণের কাজ চলছে এবং এ কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে। খালগুলো সংরক্ষণ করা না গেলে ভবিষ্যতে ঢাকা নগরী বসবাসের অযোগ্য হয়ে পড়বে।”

তিনি নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, নগরবাসীর স্বার্থেই খাল পুনরুদ্ধার ও স্থায়ী সংরক্ষণ কার্যক্রমে সবাইকে সহযোগিতা করতে হবে।

মীর শাহে আলম অভিযোগ করে বলেন, গত ১৯ বছর আন্তরিকতার সঙ্গে নগরের পরিচ্ছন্নতা ও খাল পুনরুদ্ধার কার্যক্রম পরিচালিত হয়নি। বর্তমান সরকার নগরবাসীর স্বার্থে নগরের প্রতিটি অলিগলি ও খাল থেকে ময়লা-আবর্জনা অপসারণের কাজ শুরু করেছে এবং তা অব্যাহত থাকবে।

তিনি জানান, শুধু মুসলিম বাজার খাল থেকেই প্রায় ৪৫০ ট্রাক ময়লা অপসারণ করা হয়েছে। একইভাবে রাজধানীর অন্যান্য খাল থেকেও ময়লা অপসারণ করা হবে, যাতে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমানো সম্ভব হয়।

প্রতিমন্ত্রী বলেন, “খালগুলো দখলমুক্ত ও ময়লামুক্ত করা না গেলে ঢাকা শহর বসবাসের অযোগ্য হয়ে পড়বে। তাই খাল পুনরুদ্ধার, বিমারকেশন লাইনিং, ময়লা অপসারণ এবং পরিচ্ছন্নতা অভিযান চলমান থাকবে।”

তিনি আরও জানান, সিটি করপোরেশন খাল ও আশপাশের এলাকা পরিষ্কার করার পর কেউ যদি খাল, রাস্তার পাশ বা বাড়ির আশপাশে ময়লা-আবর্জনা ফেলে, তাহলে প্রচলিত আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে জরিমানা ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ