• বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১০:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে পুত্রবধূর ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুরের বিরুদ্ধে মামলা, ঘরে আগুন দেওয়ারও অভিযোগ শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার অভিযোগে ঢাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ, নিরাপত্তা নিশ্চিতের দাবি আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুতির আহ্বান জামায়াত আমিরের জুলাই স্মৃতি জাদুঘরে সংরক্ষিত হবে বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস: প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাসের কর্মমূল্যায়নে মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস, পরিবর্তনের তালিকায় একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

মুন্সীগঞ্জের উন্নয়নে একাধিক প্রকল্পের উদ্বোধন, অবকাঠামো সম্প্রসারণে কাজ করছে সরকার: মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রিপোর্টার: / ৫৬ পঠিত
আপডেট: শনিবার, ২০ জুন, ২০২৬

মুন্সীগঞ্জের উন্নয়নে একাধিক প্রকল্পের উদ্বোধন, অবকাঠামো সম্প্রসারণে কাজ করছে সরকার: মির্জা ফখরুল ইসলাম আলমগীর

মুন্সীগঞ্জ, ২০ জুন ২০২৬:

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার মুন্সীগঞ্জ জেলার সার্বিক উন্নয়ন, অবকাঠামো সম্প্রসারণ এবং জনসেবার মানোন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।

শনিবার মুন্সীগঞ্জ জেলার বিভিন্ন উপজেলায় নতুন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন, উন্নয়ন কার্যক্রম পরিদর্শন এবং মতবিনিময় সভাসহ একাধিক কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, “বিগত ফ্যাসিস্ট সরকার মুন্সীগঞ্জের কোনো উন্নয়ন করেনি। প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার মুন্সীগঞ্জের উন্নয়নে কাজ করে যাবে। দেশে ফিরে প্রধানমন্ত্রী ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’ ঘোষণা করেছিলেন এবং সেই পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে উন্নয়ন কর্মযজ্ঞ শুরু করেছেন। তিনি তাঁর পিতা-মাতার দেখানো পথে একটি সুখী, সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ে তুলতে কাজ করে যাচ্ছেন।”

সফরের শুরুতে মন্ত্রী মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর বাজারে দোতলা গ্রামীণ মার্কেট নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরে তিনি গজারিয়া উপজেলার ব্র্যাক অফিস-ইমামপুর ইউনিয়ন পরিষদ সড়কের দুই হাজার মিটার পর্যন্ত পুনর্বাসন ও প্রশস্তকরণ কাজেরও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

পরবর্তীতে তিনি মুন্সীগঞ্জ পৌরসভার ইসলামপুর এলাকার কাঠেরপুল পরিদর্শন করেন। এ সময় সংশ্লিষ্টদের কাছ থেকে সেতুটির বর্তমান অবস্থা ও প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং সেখানে একটি নতুন সেতু নির্মাণের ঘোষণা দেন।

এছাড়া তিনি জুলাই আন্দোলনে শহীদদের কবর জিয়ারত করেন এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ করেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে এনেছে এবং গত ৫০ বছর ধরে গণতন্ত্রের জন্য সংগ্রাম করে আসছে। আমরা একদলীয় শাসন ব্যবস্থায় বিশ্বাস করি না।”

প্রধানমন্ত্রীর আসন্ন মালয়েশিয়া সফর প্রসঙ্গে তিনি বলেন, “এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও মালয়েশিয়ার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী হবে। বিশেষ করে শ্রমবাজার সম্প্রসারণ ও নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির বিষয়টি আলোচনায় গুরুত্ব পাবে।”

মন্ত্রী আরও বলেন, “বর্তমান সরকার অল্প সময়ের মধ্যেই কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড চালু করেছে এবং ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের ভাতা প্রদানসহ জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে।”

মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে আয়োজিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম আজাদ, মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন, মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহ এবং সংরক্ষিত নারী আসনের কয়েকজন সংসদ সদস্য।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ