প্রত্যয় আইডিয়াল স্কুলে বর্ণাঢ্য বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা, বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ
শেখ ফারুক হোসেন, সাতক্ষীরা জেলা প্রতিনিধি:
সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের প্রত্যয় আইডিয়াল স্কুলে উৎসবমুখর পরিবেশে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১ জুলাই) সকাল ১০টায় স্কুলের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রত্যয় আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক হাবিবুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন কালিগঞ্জ উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুর রকিব।
স্কুলের সহকারী শিক্ষক আলমগীর কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালিগঞ্জ সরকারি কলেজের প্রভাষক তহমিনা পারভীন, প্রভাষক মৌমিতা মল্লিক, প্রত্যয় গ্রুপের চেয়ারম্যান আজগার আলী, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম রেজা, নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম এবং ডেপুটি নির্বাহী পরিচালক শেখ নাজমুল হুদা।
প্রতিযোগিতার বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন ডা. মুজিব-রুবি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এস. এম. সাইফুল্লাহ, দৈনিক দৃষ্টিপাত পত্রিকার কালিগঞ্জ ব্যুরো প্রধান ও যমুনা ক্লিনিকের পরিচালক সাংবাদিক শেখ শরিফুল ইসলাম, ক্রীড়া ধারাভাষ্যকার এম. আর. মোস্তাক, সংগীতশিল্পী আরিফ হোসেন, সহকারী অধ্যাপক মহসীন আলী, চিত্রশিল্পী রাকিব হোসেন লিটু, চিত্রাঙ্কন শিক্ষক ও চিত্রশিল্পী জেবা, শিক্ষক শঙ্কর কুমার ঘোষ, শেখ ইশতিয়াক আহমেদ, শিশির কুমার সরকার, মাওলানা আশিকুর রহমান এবং হাফেজ মাওলানা শাহজাহান।
“ফুলের দেশে ফুলের মেলায় আমরা রঙিন ফুল, মানুষ গড়ার স্বপ্ন নিয়ে প্রত্যয় আইডিয়াল স্কুল”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিদ্যালয়ের সকল শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে মোট ১২টি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিটি ইভেন্টে প্রথম থেকে ষষ্ঠ স্থান অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
মধ্য আষাঢ়ের টিপটিপ বৃষ্টিকে উপেক্ষা করে বিদ্যালয়ের শতভাগ শিক্ষার্থী, অভিভাবক-অভিভাবিকা এবং শিক্ষক-শিক্ষিকাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত ও উৎসবমুখর হয়ে ওঠে।
ছবির ক্যাপশন: সাতক্ষীরার কালিগঞ্জে প্রত্যয় আইডিয়াল স্কুলের বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করছেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।