• বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সবুজ ভবিষ্যৎ গড়তে কলাপাড়ায় ২ হাজার ৩৪০টি গাছের চারা বিতরণ নিজের পালিত বলি মহিষের হামলায় প্রাণ গেল কৃষকের, শোকের ছায়া কলাপাড়ায় দক্ষিণাঞ্চলের উন্নয়নে ৯ দফা দাবি: ৩০ কিলোমিটারজুড়ে নজিরবিহীন মানববন্ধন প্রত্যয় আইডিয়াল স্কুলে বর্ণাঢ্য বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা, বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কালিগঞ্জে মাছের ঘেরের সামনে যুবকের মরদেহ, জমি-সংক্রান্ত বিরোধে হত্যার অভিযোগ পরিবারের প্রধানমন্ত্রীর সঙ্গে জাইকা প্রতিনিধিদলের বৈঠক: উন্নয়ন প্রকল্প, জ্বালানি সহায়তা ও রোহিঙ্গা ইস্যুতে গুরুত্ব হলি আর্টিজান হামলার ১০ বছর: সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশের ‘জিরো টলারেন্স’ নীতি পুনর্ব্যক্ত আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে সাতক্ষীরায় জামায়াতের যুববিভাগের সচেতনতামূলক র‍্যালি বেইজিংয়ে শি জিনপিং–তারেক রহমান বৈঠক: বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় নেওয়ার প্রত্যাশা বাংলাদেশের উন্নয়নে চীন থাকবে বিশ্বস্ত বন্ধু’—প্রধানমন্ত্রী তারেক রহমানকে শি জিনপিংয়ের আশ্বাস

সবুজ ভবিষ্যৎ গড়তে কলাপাড়ায় ২ হাজার ৩৪০টি গাছের চারা বিতরণ

রিপোর্টার: / ২০ পঠিত
আপডেট: বুধবার, ১ জুলাই, ২০২৬

সবুজ ভবিষ্যৎ গড়তে কলাপাড়ায় ২ হাজার ৩৪০টি গাছের চারা বিতরণ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন সম্প্রসারণের লক্ষ্যে পটুয়াখালীর কলাপাড়ায় ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।

বুধবার দুপুরে উপজেলার নীলগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দাতা সংস্থা টিআরফান্ড-এর অর্থায়নে এবং ট্রি প্ল্যান্টেশন প্রজেক্ট, ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ-এর তত্ত্বাবধানে এ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচিতে ২৬০ জন উপকারভোগীর প্রত্যেককে ৯টি করে মোট ২ হাজার ৩৪০টি গাছের চারা বিতরণ করা হয়। বিতরণকৃত চারার মধ্যে ছিল ২টি আম, ৩টি হরিতকী, ৩টি রেইনট্রি এবং ১টি নারকেল গাছ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নীলগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সালেহা পারভিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিপিপির সহকারী পরিচালক আসাদুজ্জামান খান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. জুলহাস-উল আজাদ।

এ সময় আরও উপস্থিত ছিলেন সিসিটির সভাপতি হেবল বৈদ্য, সহ-সভাপতি মার্টিন বৈরাগী, সদস্য জুলিয়েট বাড়ৈসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন প্রকল্প ব্যবস্থাপক এলিয়াস মুর্মু, প্রকল্প কর্মকর্তা মিল্টন সরদার, সিনিয়র প্রকল্প পরিদর্শক পায়েল দাস, কমিউনিটি ফ্যাসিলিটেটর তুষার বাড়ৈ, আল-আমিন, আসমা বেগম, লাকইন এবং কমিউনিটি মবিলাইজার মোসা. আসমা, মোসা. নুরুন্নাহার, সুমি আক্তার ও গায়ত্রী রানী।

এ ছাড়া অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, কৃষক, যুব প্রতিনিধি, নারী নেত্রী, স্বেচ্ছাসেবী, সিসিটি সদস্য এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

আয়োজকরা জানান, এ ধরনের বৃক্ষরোপণ কর্মসূচি পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং সাধারণ মানুষের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ