• শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দামে বড় স্বস্তি: ১২ কেজি সিলিন্ডার ৩৫৭ টাকা কমালো বিইআরসি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের বৈঠক: ভিসা সহজীকরণ, নিরাপত্তা সহযোগিতা ও ফিলিস্তিনের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক, শেষে ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব তারেক রহমানের চীন সফরে দ্বিপক্ষীয় সম্পর্কে ‘নতুন কৌশলগত উচ্চতা’: চীনা রাষ্ট্রদূত সবুজ ভবিষ্যৎ গড়তে কলাপাড়ায় ২ হাজার ৩৪০টি গাছের চারা বিতরণ নিজের পালিত বলি মহিষের হামলায় প্রাণ গেল কৃষকের, শোকের ছায়া কলাপাড়ায় দক্ষিণাঞ্চলের উন্নয়নে ৯ দফা দাবি: ৩০ কিলোমিটারজুড়ে নজিরবিহীন মানববন্ধন প্রত্যয় আইডিয়াল স্কুলে বর্ণাঢ্য বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা, বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কালিগঞ্জে মাছের ঘেরের সামনে যুবকের মরদেহ, জমি-সংক্রান্ত বিরোধে হত্যার অভিযোগ পরিবারের

বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রিপোর্টার: / ১৭ পঠিত
আপডেট: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক:

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবন, নেতৃত্ব, রাষ্ট্র পরিচালনা এবং উন্নয়ন দর্শন নিয়ে রচিত তিন খণ্ডের গ্রন্থ ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’-এর মোড়ক উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানান।

তিনি বলেন, বিশিষ্ট গবেষক ও লেখক কালাম ফয়েজী রচিত এই তিন খণ্ডের গ্রন্থে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাষ্ট্র পরিচালনার দক্ষতা, রাজনৈতিক নেতৃত্ব, উন্নয়ন ভাবনা এবং বাংলাদেশের জাতীয় জীবনে তাঁর বহুমাত্রিক অবদান বিশদভাবে তুলে ধরা হয়েছে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গ্রন্থটি গবেষক, শিক্ষার্থী, রাজনীতি বিশ্লেষক এবং আগ্রহী পাঠকদের জন্য জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন ও রাষ্ট্র পরিচালনার বিভিন্ন দিক সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যসূত্র হিসেবে বিবেচিত হবে বলে অনুষ্ঠানে উল্লেখ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ