• রবিবার, ১২ জুলাই ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আমিনবাজার-হেমায়েতপুর মহাসড়কে বর্জ্য অপসারণ, শুরু হচ্ছে নিমগাছ রোপণ সমুদ্রবন্দরের সতর্কতা সংকেত প্রত্যাহার, পাঁচ বিভাগে ভারি বৃষ্টির সতর্কবার্তা রোববার প্রকাশ হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল টানা বর্ষণে বেনাপোল বন্দরে জলাবদ্ধতা, কোটি টাকার আমদানি পণ্য ক্ষতির অভিযোগ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রতিরোধ না হলে বাংলাদেশ স্বাধীন হতো না’ বন্যাদুর্গত এলাকায় স্বাস্থ্যসেবা জোরদারে স্বাস্থ্য অধিদপ্তরের ৭ দফা নির্দেশনা মানবিকতা ও নৈতিকতাই চিকিৎসা পেশার মূল শক্তি: স্বাস্থ্যমন্ত্রী গণভোটের রায় বাস্তবায়নে সরকারকে বাধ্য করা হবে: ডা. শফিকুর রহমান বিদেশে চিকিৎসা নির্ভরতা কমাতে চিকিৎসকদের মানবিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর পচন যখন গোড়ায়: একটি ডিম হাতিয়ে নেওয়া ও আমাদের সামষ্টিক নৈতিক দেউলিয়াত্ব

আমিনবাজার-হেমায়েতপুর মহাসড়কে বর্জ্য অপসারণ, শুরু হচ্ছে নিমগাছ রোপণ

রিপোর্টার: / ২১ পঠিত
আপডেট: শনিবার, ১১ জুলাই, ২০২৬

আমিনবাজার-হেমায়েতপুর মহাসড়কে বর্জ্য অপসারণ, শুরু হচ্ছে নিমগাছ রোপণ

উপশিরোনাম:

পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে সরকারের উদ্যোগ; দুই দশকের দুর্গন্ধমুক্ত পরিবেশ ফেরানোর প্রত্যাশা

নিজস্ব প্রতিবেদক | সাভার

দীর্ঘদিন ধরে বর্জ্যের স্তূপে ঢেকে থাকা সাভারের আমিনবাজার থেকে হেমায়েতপুর পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়কের একটি অংশ পরিষ্কার করে সেখানে নিমগাছের চারা রোপণের উদ্যোগ নিয়েছে সরকার। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, বাংলাদেশকে অন্য কোনো দেশের সঙ্গে তুলনা নয়, বরং পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য রাষ্ট্র হিসেবে গড়ে তুলাই সরকারের মূল লক্ষ্য।

শনিবার (১১ জুলাই) সকালে সাভারের আমিনবাজার এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের দুই পাশে চলমান বর্জ্য অপসারণ, পরিচ্ছন্নতা কার্যক্রম ও বৃক্ষরোপণ কর্মসূচি পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, দীর্ঘদিন ধরে আমিনবাজার থেকে হেমায়েতপুর পর্যন্ত মহাসড়কের দুই পাশ বর্জ্য ও অব্যবস্থাপনার কারণে অপরিচ্ছন্ন অবস্থায় ছিল। বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসার পর ঢাকা জেলা প্রশাসনের সমন্বয়ে প্রায় ১ দশমিক ২ কিলোমিটার এলাকায় বর্জ্য অপসারণ, পরিবেশ পরিচ্ছন্নকরণ এবং মহাসড়কের দুই পাশে নিমগাছের চারা রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, “আমরা বাংলাদেশকে সিঙ্গাপুর বা কানাডা নয়, বরং একটি পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য দেশে পরিণত করতে চাই। এ লক্ষ্য বাস্তবায়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”

মীর শাহে আলম বলেন, এ উদ্যোগ বাস্তবায়িত হলে প্রায় দুই দশক পর আমিনবাজার-হেমায়েতপুর মহাসড়কের এ অংশ দুর্গন্ধ ও বর্জ্যমুক্ত পরিবেশ ফিরে পাবে।

পরিবেশ রক্ষায় জনগণের অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, “পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তোলার দায়িত্ব শুধু সরকারের নয়, জনগণেরও। তাই নির্ধারিত স্থান ছাড়া যেখানে-সেখানে বর্জ্য ফেলা থেকে সবাইকে বিরত থাকতে হবে।”

বর্ষার কারণে দেশের বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্ত সড়ক সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন, বৃষ্টির পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গেই দ্রুত সময়ের মধ্যে ক্ষতিগ্রস্ত সড়কগুলোর সংস্কারকাজ শুরু করা হবে।

পরিদর্শনকালে ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, পরিচ্ছন্ন ও সবুজ পরিবেশ গড়ে তুলতে জেলা প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। তিনি জানান, আমিনবাজার ভাঙা ব্রিজ এলাকার ১ দশমিক ২ কিলোমিটার অংশ থেকে বর্জ্য অপসারণের পর সেখানে ১৫ ফুট বালু দিয়ে নেটিং ও ব্যারিকেড নির্মাণ করে নিমগাছের চারা রোপণ করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আব্দুর রাফিউল আলম, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উমর ফারুক, সহকারী কমিশনার (নেজারত শাখা) মো. আদনান জুলফিকার, সাভার উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী মো. মিনারুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ