• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্রবাসীদের পাসপোর্ট ও এনআইডি সেবা সহজ করতে ৪১ দেশে কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগ স্বরাষ্ট্রমন্ত্রী ও স্থানীয় সরকারমন্ত্রীর ওপর বাড়তি দায়িত্ব অর্পণ করল সরকার শাহজালাল বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ৩৮ লিটার বিদেশি মদ জব্দ, আটক সাত ত্রয়োদশ জাতীয় সংসদের ৫০টি স্থায়ী কমিটি গঠন সম্পন্ন চলে গেলেন বিশিষ্ট শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম মানুষের বর্জ্য থেকে তৈরি কংক্রিট: প্রচলিত সিমেন্টের চেয়েও বেশি শক্তিশালী ও টেকসই কঙ্গোর বুকাভু শহরে স্কুলে অগ্নিকাণ্ড: শিশুসহ নিহত অন্তত ২৪ কাতারে উচ্চশিক্ষার সুবর্ণ সুযোগ: দোহা ইনস্টিটিউটে পূর্ণাঙ্গ বৃত্তির আবেদন শুরু এসএসসি পুনর্নিরীক্ষণ: জিপিএ-৫ পেল ৩ হাজার ৭৯ শিক্ষার্থী, ফেল থেকে পাস ৪ হাজার ৫৮৫ জন কাগজে-কলমে মুনাফা দেখালেও বেবিচকের কাছে বিমানের বকেয়া প্রায় ছয় হাজার কোটি টাকা

পণ্য পাচারের অভিযোগ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত: বিমান কর্মকর্তা মঈন উদ্দিন

রিপোর্টার: / ২৪ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সহকারী ব্যবস্থাপক মো. মঈন উদ্দিন লোটাস তার বিরুদ্ধে আনা পণ্য পাচারের অভিযোগকে ষড়যন্ত্রমূলক ও ভিত্তিহীন বলে দাবি করেছেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সহকারী ব্যবস্থাপক (কার্গো) মো. মঈন উদ্দিন লোটাস তার বিরুদ্ধে পণ্য পাচারের অভিযোগে প্রকাশিত সংবাদকে সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন। এ বিষয়ে তিনি এভিয়েশন নিউজের সম্পাদক বরাবর একটি লিখিত প্রতিবাদ জানিয়েছেন। গত ৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখে প্রকাশিত ওই প্রতিবেদনে তাকে ব্যক্তিগতভাবে জড়িয়ে মিথ্যা তথ্য প্রচার করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন। মঈন উদ্দিনের দাবি, কোনো ধরনের সম্পৃক্ততা না থাকা সত্ত্বেও কুচক্রী মহলের প্রভাবে তার সম্মান ক্ষুণ্ন করার লক্ষ্যে এই সংবাদ পরিবেশন করা হয়েছে।

লিখিত প্রতিবাদে মঈন উদ্দিন উল্লেখ করেন, ঘটনার নেপথ্যে ডিরেক্টর কার্গো (হ্যান্ডেলিং/ম্যানেজমেন্ট)-এর সম্পৃক্ততা রয়েছে। তিনি জানান, গত ২৪ আগস্ট ২০২৬ তারিখে ডিরেক্টর কার্গো দুইজন কার্গো হেলপারকে তার কক্ষে ডেকে নিয়ে কয়েক ঘণ্টা আটকে রাখেন। এসময় ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক মঈন উদ্দিনের বিরুদ্ধে মিথ্যা স্টেটমেন্ট লিখে নেওয়া হয়। বিষয়টি জানতে পেরে মঈন উদ্দিন ওই দুই হেলপারের সাথে কথা বললে তারা তাকে জানান যে, ডিরেক্টর কার্গোর নির্দেশে এবং চাপে তারা এই লিখিত স্টেটমেন্ট দিতে বাধ্য হয়েছেন। এই অপেশাদারিত্ব ও ষড়যন্ত্রের প্রতিকার চেয়ে তিনি বিমানের এমডি ও সিইও বরাবর প্রমাণসহ দাপ্তরিক চিঠি জমা দিয়েছেন।

নিজের দীর্ঘ কর্মজীবনের কথা তুলে ধরে মঈন উদ্দিন বলেন, বিগত ২৬ বছর ধরে তিনি অত্যন্ত সুনাম ও দক্ষতার সাথে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে দায়িত্ব পালন করে আসছেন। তিনি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং তার স্ত্রী একজন চিকিৎসক ও সমাজসেবক হিসেবে কর্মরত। তৃণমূল থেকে উঠে আসা একজন ব্যক্তি হিসেবে তিনি জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী। ষড়যন্ত্রমূলকভাবে তার নাম জড়িয়ে মিথ্যা সংবাদ প্রচারের মাধ্যমে তার সামাজিক ও পারিবারিক মর্যাদা ক্ষুণ্ন করা হয়েছে, যা মানবাধিকারের চরম লঙ্ঘন বলে তিনি মনে করেন।

হলুদ সাংবাদিকতার অপব্যবহারের তীব্র নিন্দা জানিয়ে মঈন উদ্দিন বলেন, নিরপরাধ হওয়া সত্ত্বেও তাকে ষড়যন্ত্রের শিকার হতে হয়েছে। তিনি এভিয়েশন নিউজের কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানিয়েছেন, যে জায়গায় তার বিরুদ্ধে মিথ্যা তথ্য ছাপা হয়েছে, সেখানে যেন তার এই প্রতিবাদলিপিটি যথাযথভাবে প্রকাশ করা হয়। তিনি স্পষ্ট করেছেন যে, তার সম্মানহানি না হলে তিনি কোনো সংবাদ মাধ্যমের শরণাপন্ন হতেন না। এখন তিনি ন্যায়বিচার ও সত্য প্রকাশের দাবি জানিয়েছেন। প্রতিবেদনে যোগ করা তথ্য: লিখিত প্রতিবাদে তিনি বিলেন, গত 07 September 2026 ইং তারিখে.com ই-পেপারে 8.07.33 PM প্রকাশিত একটি প্রতিবেদনে আমি মোঃ মঈন উদ্দিন লোটাস, সহকারী ব্যবস্থাপক (কার্গো), আমার নামে এভিয়েশন নিউজ কর্তৃক কুচক্রীদের দ্।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ