• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শাহজালালে ৬৩১ কার্টন বিদেশি সিগারেটসহ আটক তিন যাত্রী বাংলাদেশে আসছেন জাতিসংঘের শিক্ষার অধিকারবিষয়ক বিশেষ র‍্যাপোর্টিয়ার ফরিদা ড্রোন শোতে আবেগঘন বিদায় পেলেন লিওনেল মেসি জাতীয় দল থেকে অবসর নিলেন ফুটবলের কিংবদন্তি মেসি আবেগী বিদায়: শেষ ম্যাচে মেসি ঝলকে জয়ী আর্জেন্টিনা নতুন রাডার ব্যবস্থায় আকাশসীমায় রাজস্ব ও নজরদারিতে বড় সাফল্য জুলাই সনদ যেভাবে স্বাক্ষর হয়েছে, সেভাবেই বাস্তবায়ন করব: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী ৭ অক্টোবর ঢাবিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সম্মেলন জুলাই গণঅভ্যুত্থানের স্বীকৃতিসহ তিন দাবিতে বিশেষ কমিটির বৈঠক ঢাকায় ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুত নীতিমালা হচ্ছে: মন্ত্রী

বাংলাদেশে আসছেন জাতিসংঘের শিক্ষার অধিকারবিষয়ক বিশেষ র‍্যাপোর্টিয়ার ফরিদা

রিপোর্টার: / ০ পঠিত
আপডেট: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

সরকারের আমন্ত্রণে জাতিসংঘের শিক্ষার অধিকারবিষয়ক বিশেষ র‍্যাপোর্টিয়ার ফরিদা শহীদ আগামী ২৩ নভেম্বর বাংলাদেশ সফরে আসছেন। আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত তিনি বাংলাদেশে অবস্থান করবেন। এই সফরের মূল উদ্দেশ্য হলো বাংলাদেশে সবার জন্য সমতাভিত্তিক, অন্তর্ভুক্তিমূলক ও মানসম্মত শিক্ষার অধিকার নিশ্চিত করার ক্ষেত্রে বর্তমান অগ্রগতি ও বিদ্যমান চ্যালেঞ্জগুলো পর্যালোচনা করা। এছাড়া শিক্ষা খাতের ভালো উদ্যোগগুলোও তিনি খতিয়ে দেখবেন।

বিশেষ র‍্যাপোর্টিয়ার তার এই সফরে সরকারি শিক্ষার প্রবেশাধিকার নিশ্চিতকরণ এবং শিক্ষা খাতে পর্যাপ্ত অর্থায়নের বিষয়গুলোকে বিশেষ গুরুত্ব দেবেন। সফরকালে তিনি সরকারি সংশ্লিষ্ট প্রতিনিধি, আন্তর্জাতিক সংস্থা, নাগরিক সমাজ ও বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। একই সঙ্গে শিক্ষাবিদ, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে শিক্ষার বাস্তব পরিস্থিতি সম্পর্কে ধারণা নেবেন তিনি।

সফর শেষ করে বাংলাদেশে শিক্ষার অধিকার বিষয়ক একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরি করবেন ফরিদা শহীদ। পরবর্তী সময়ে ২০২৭ সালের জুন মাসে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে এই প্রতিবেদনটি উপস্থাপন করা হবে বলে আশা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ