• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইরানের সঙ্গে সরাসরি ফ্লাইট চালুর ঘোষণা ইরাকি এয়ারওয়েজের রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্ব সম্প্রদায়ের জোরালো ভূমিকা চাইলেন পররাষ্ট্র দেশে হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু ২০২৬ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্লাইদুবাই পাইলটের অতৃপ্ত বিয়ের শর্ত ও চাঞ্চল্যকর পোস্টের তথ্য দেশের ভবিষ্যৎ নির্ভর করে শিশুদের সঠিক বিকাশের ওপর: প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গে নতুন ৪টি বিমানবন্দরে যাত্রীবাহী ফ্লাইট চালুর উদ্যোগ নির্ধারিত দামে এলপিজি না মিললে কঠোর ব্যবস্থা: প্রধানমন্ত্রীর উপদেষ্টা চার দিনের সফরে জাপানে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় জরুরি সংস্কারের তাগিদ বিশ্বব্যাংকের

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্ব সম্প্রদায়ের জোরালো ভূমিকা চাইলেন পররাষ্ট্র

রিপোর্টার: / ৩ পঠিত
আপডেট: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

মিয়ানমারে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের দ্রুত, নিরাপদ, স্বেচ্ছায় এবং মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক বৈঠকে তিনি সতর্ক করে বলেন, রোহিঙ্গা সংকট দীর্ঘায়িত হওয়া কেবল মানবিক উদ্বেগের কারণ নয়, বরং এটি আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করছে এবং অনিয়মিত বা অবৈধ অভিবাসনকে উসকে দিচ্ছে। দীর্ঘমেয়াদী এই সংকট নিরসনে আন্তর্জাতিক মহলের কার্যকর ও জোরালো পদক্ষেপ অপরিহার্য বলে তিনি মত দেন।

যুক্তরাজ্যের বাংলাদেশ বিষয়ক অল-পার্টি পার্লামেন্টারি গ্রুপের (এপিপিজি) চেয়ারপার্সন আফসানা বেগম এমপি’র নেতৃত্বে একটি প্রতিনিধিদল পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে আসলে এই আলোচনা হয়। প্রতিনিধিদলের অন্য সদস্যদের মধ্যে ছিলেন হাউস অব কমন্সের সদস্য শওকত আদম এমপি এবং হাউস অব লর্ডসের সদস্য লর্ড কুরবান হোসেন। মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই বৈঠকের বিস্তারিত জানানো হয়েছে।

বৈঠকে প্রতিনিধিদলের সদস্যরা রোহিঙ্গাদের নিজ দেশে টেকসই প্রত্যাবাসন এবং তাদের জন্য মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার বিষয়ে যুক্তরাজ্যের পার্লামেন্ট ও বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে সোচ্চার থাকার প্রতিশ্রুতি দেন। বাস্তুচ্যুত এই জনগোষ্ঠীর দুর্দশা লাঘবে নিজেদের অব্যাহত সহযোগিতার কথা পুনর্ব্যক্ত করে আগামীকাল রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাওয়ার বিষয়টিও প্রতিনিধিদল নিশ্চিত করেছে।

প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বাংলাদেশ ও যুক্তরাজ্যের সম্পর্ক উন্নয়নে এপিপিজি’র ধারাবাহিক অবদানের প্রশংসা করেন। এছাড়া তিনি বাংলাদেশের চলমান গণতান্ত্রিক সুসংহতকরণ ও বিভিন্ন সংস্কার উদ্যোগে যুক্তরাজ্য সরকারের সহযোগিতা প্রত্যাশা করেন। তিনি বলেন, এপিপিজি মূলত যুক্তরাজ্যের পার্লামেন্ট, বাংলাদেশ এবং ব্রিটিশ-বাংলাদেশি সম্প্রদায়ের মধ্যে একটি সেতুবন্ধন হিসেবে কাজ করছে। বাংলাদেশের সাম্প্রতিক অগ্রগতি ও মাঠ পর্যায়ের প্রকৃত পরিস্থিতি তুলে ধরে তিনি পার্লামেন্টের সঙ্গে সম্পৃক্ততা বাড়াতে গ্রুপটির সহযোগিতা কামনা করেন।

সাক্ষাৎকালে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে উভয় পক্ষ আলোচনা করেন। এর মধ্যে সংসদীয় সহযোগিতা ও বিনিময়, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, অভিবাসন সমস্যা, দক্ষতা উন্নয়ন এবং মানবাধিকার রক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো গুরুত্ব পায়। পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক নানান বিষয়ে পারস্পরিক মতবিনিময় শেষে উভয় পক্ষ সব ফোরামে সহযোগিতা অব্যাহত রাখার দৃঢ় আগ্রহ প্রকাশ করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ