• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
স্বরাষ্ট্রমন্ত্রী ও স্থানীয় সরকারমন্ত্রীর ওপর বাড়তি দায়িত্ব অর্পণ করল সরকার শাহজালাল বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ৩৮ লিটার বিদেশি মদ জব্দ, আটক সাত ত্রয়োদশ জাতীয় সংসদের ৫০টি স্থায়ী কমিটি গঠন সম্পন্ন চলে গেলেন বিশিষ্ট শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম মানুষের বর্জ্য থেকে তৈরি কংক্রিট: প্রচলিত সিমেন্টের চেয়েও বেশি শক্তিশালী ও টেকসই কঙ্গোর বুকাভু শহরে স্কুলে অগ্নিকাণ্ড: শিশুসহ নিহত অন্তত ২৪ কাতারে উচ্চশিক্ষার সুবর্ণ সুযোগ: দোহা ইনস্টিটিউটে পূর্ণাঙ্গ বৃত্তির আবেদন শুরু এসএসসি পুনর্নিরীক্ষণ: জিপিএ-৫ পেল ৩ হাজার ৭৯ শিক্ষার্থী, ফেল থেকে পাস ৪ হাজার ৫৮৫ জন কাগজে-কলমে মুনাফা দেখালেও বেবিচকের কাছে বিমানের বকেয়া প্রায় ছয় হাজার কোটি টাকা র‌্যাব বিলুপ্ত করে নতুন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ বিল পাস সংসদে

চলে গেলেন বিশিষ্ট শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম

রিপোর্টার: / ৩ পঠিত
আপডেট: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

প্রখ্যাত শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম আর নেই। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। তার বড় ভাই কামাল আহমেদ বাচ্চু গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, চার দিন হাসপাতালে লাইফ সাপোর্টে থাকার পর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

১৯৬৪ সালের ৭ এপ্রিল ঢাকার লালবাগে জন্মগ্রহণ করেন আমীরুল ইসলাম। কর্মজীবনে তিনি চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। শিশুসাহিত্যে অসামান্য অবদানের জন্য ২০০৬ সালে তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারে ভূষিত হন।

দীর্ঘ কর্মজীবনে তিনি অসংখ্য পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন। তার প্রাপ্ত উল্লেখযোগ্য পুরস্কারের মধ্যে রয়েছে ১৯৮৪ সালের সিকান্দার আবু জাফর সাহিত্য পুরস্কার, ২০০৩ সালের নুরুল কাদের শিশুসাহিত্য পুরস্কার, ২০০৫ সালের পদক্ষেপ সাহিত্য পুরস্কার এবং ২০০৭ সালের ছোটদের পত্রিকা পুরস্কার। এছাড়া তিনি ছোটদের মেলা পুরস্কার (২০০৯-১০), জাতীয় ছড়া উৎসব সম্মাননা (২০১১) এবং শামসুর রাহমান সাহিত্য পুরস্কার (২০১১) অর্জন করেছেন। তার মৃত্যুতে সাহিত্য অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। প্রতিবেদনে যোগ করা তথ্য: ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রতিবেদনে যোগ করা তথ্য: ‎আজ শুক্রবার শ্রদ্ধা নিবেদন, জানাজার পর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে মায়ের কবরে আমীরুল ইসলামকে সমাহিত করা হবে। প্রতিবেদনে যোগ করা তথ্য: তিনি দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন৷ কয়েকদিন আগে আমিরুল ইসলামকে হাসপাতালে ভর্তি করা হয়। প্রতিবেদনে যোগ করা তথ্য: অবস্থার অবনতি হলে গত রোববার রাতে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ