• শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন

রাজধানীর বনানীতে বহুতল ভবনে অগ্নিকাণ্ড

রিপোর্টার: / ৭ পঠিত
আপডেট: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

রাজধানীর বনানী এলাকায় একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে বনানীর ২৬ তলা বিশিষ্ট ওই ভবনটিতে আগুন লাগার খবর পাওয়া যায়। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, বিকেল ৫টা ৩৬ মিনিটে অগ্নিকাণ্ডের সংবাদ পাওয়ার পরই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলের দিকে রওনা হয়। খবর পেয়ে ইতোমধ্যে ফায়ার সার্ভিসের ২ ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। এ ছাড়া অগ্নিকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। গণমাধ্যমকে অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার।

তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে বা এতে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, তা জানা যায়নি। ভবনটিতে আগুন লাগার পর আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ চালিয়ে যাচ্ছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ