• রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নিয়োগপত্র পাননি আড়াই হাজার প্রাথমিক শিক্ষক: ক্ষুব্ধ প্রার্থীরা ইরানের ফ্লাইট বিধিনিষেধ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাগদাদের আলোচনা সামুদ্রিক খাতের আধুনিকায়নে গুরুত্বারোপ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মিরপুরে স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়া নিয়ে সরকারের অস্তিত্বে নাহিদের প্রশ্ন সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুর নির্যাতিত মুসলিম সমাজের পাশে থাকার ঘোষণা: এরদোয়ান সূচকের উত্থানেও ডিএসইতে কমলো বাজার মূলধন পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সমঝোতা জাপানের বাজারে কর্মসংস্থান বাড়াতে জাপানি ভাষা শেখার তাগিদ রাজধানীর বনানীতে বহুতল ভবনে অগ্নিকাণ্ড

মিরপুরে স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়া নিয়ে সরকারের অস্তিত্বে নাহিদের প্রশ্ন

রিপোর্টার: / ৪ পঠিত
আপডেট: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

রাজধানীর মিরপুর-১ নম্বরে অবস্থিত বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ‘রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার’ গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করেছেন, দেশে এখন আইনশৃঙ্খলা ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে এবং সরকারের অস্তিত্ব আছে কি না, তা নিয়েই জনমনে গুরুতর প্রশ্ন দেখা দিয়েছে। শনিবার এক ফেসবুক পোস্টে নাহিদ ইসলাম এ মন্তব্য করেন। গত বৃহস্পতিবার মধ্যরাতে ভারী যন্ত্রপাতি ব্যবহার করে প্রতিষ্ঠানটির একটি পাকা ও তিনটি সেমিপাকা ভবনসহ পুরো স্থাপনা ভেঙে ফেলার ঘটনা ঘটে। একই সঙ্গে অফিসের প্রয়োজনীয় নথিপত্র ও টিকাদানের সামগ্রী লুটপাটের অভিযোগও উঠেছে। জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা নাহিদ শনিবার এ ঘটনার প্রতিক্রিয়ায় এক ফেইসবুক পোস্টে লিখেছেন, ৫০ বছর ধরে প্রসূতি মা ও শিশুদের সেবা এবং টিকাদান কার্যক্রম পরিচালনা করে আসা রাড্ডা এমসিএইচএফপি সেন্টার মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়ার ঘটনা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কতটা। হামলাকারীরা জমিটির সামনে ‘সমমনা দোকানদার সমিতি লি।

নাহিদ ইসলাম স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকার কড়া সমালোচনা করে বলেন, রাজধানীর বুকে এমন একটি ন্যক্কারজনক ঘটনা ঘটলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা অত্যন্ত হতাশাজনক। তিনি বলেন, রাতভর এমন ধ্বংসযজ্ঞ ও লুটপাট চললেও প্রশাসনের নীরব ভূমিকা গোটা জাতির জন্য লজ্জার। তিনি আরও দাবি করেন, এই ভাঙচুর ও দখলদারির পেছনে সংরক্ষিত নারী আসনের বিএনপির সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি এবং মহানগর উত্তর বিএনপির এক প্রভাবশালী নেতার ইন্ধন রয়েছে। এই ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেককে অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এনসিপি আহ্বায়ক। তিনি বলেন, এভাবে একটি দেশ চলতে পারে না। একই সঙ্গে এই ঘটনার নেপথ্যে থাকা মূল হোতাদেরও চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

দীর্ঘ ৫০ বছর ধরে প্রসূতি মা ও শিশুদের চিকিৎসাসেবা এবং টিকাদান কর্মসূচি পরিচালনা করে আসা এই স্বাস্থ্যকেন্দ্রটি নিয়ে জনমনে উদ্বেগ তৈরি হয়েছে। ঘটনার পরপরই রাড্ডার নির্বাহী পরিচালক নাসরিন আখতার বাদী হয়ে শাহ আলী থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় স্থানীয় বিএনপি নেতা হানিফসহ ২০০ থেকে ২৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। পুলিশের ভাষ্যমতে, এখন পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এদিকে, শনিবার মধ্যরাতে এনসিপির নেতা সারোয়ার তুষার জানান, বিষয়টি নিয়ে দলের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হবে। ঘটনার ভয়াবহতা ও প্রশাসনিক নিষ্ক্রিয়তা নিয়ে রাজনৈতিক অঙ্গনেও নানা আলোচনা-সমালোচনা চলছে। পরে তাদের কারাগারে পাঠিয়েছে আদালত। এ ঘটনার সরেজমিন খোঁজ খবর নিতে রোববার সকালে এনসিপির একটি প্রতিনিধি দল মিরপুরে ঘটনাস্থলে যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ