• সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন

গাজীপুরে পুলিশি হেফাজতে বাথরুমের কথা বলে পালালো পিচ্চি রাজা

রিপোর্টার: / ৫ পঠিত
আপডেট: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

গাজীপুরে আদালতে হাজিরা শেষে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এ ফেরার পথে পুলিশের নজর এড়িয়ে পালিয়েছেন এক হাজতি। রোববার সন্ধ্যা ৬টার দিকে কোনাবাড়ির বাইমাইল এলাকায় নাওজোড় হাইওয়ে থানার সামনে এ ঘটনা ঘটে। পলাতক ওই হাজতির নাম রাজা, যিনি এলাকায় ‘পিচ্চি রাজা’ বা ‘বাদশা’ হিসেবে পরিচিত। তার বয়স আনুমানিক ৩০ বছর।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হাজতিদের বহনকারী গাড়িটি বাইমাইল এলাকায় পৌঁছালে রাজা প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার কথা বলে বাথরুমে যাওয়ার অনুমতি চান। পুলিশ তাকে বাথরুমে নিয়ে গেলে সেই সুযোগ কাজে লাগিয়েই তিনি চোখ ফাঁকি দিয়ে দ্রুত পালিয়ে যান। খবর পেয়ে ঘটনাস্থলের আশপাশের এলাকায় তাকে পুনরায় গ্রেপ্তারের জন্য পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন দল অভিযান শুরু করেছে।

কারাসূত্র ও পুলিশি তথ্য অনুযায়ী, রাজা ঢাকার মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের ব্লক-এ, ১১৭ নম্বর বাসার মোতালেবের ছেলে। মোহাম্মদপুর থানায় দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার হওয়ার পর থেকে তিনি কাশিমপুর কারাগারে বন্দি ছিলেন। ঘটনার পর পরই এই হাজতিকে উদ্ধারে ব্যাপক তৎপরতা শুরু করেছে প্রশাসন।

কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হোসেন জানিয়েছেন, ঘটনার পর থেকে তাকে ধরতে এলাকায় তল্লাশি অভিযান চালানো হচ্ছে। আদালতের কাজ শেষে ফেরার সময় এমন নিরাপত্তা ত্রুটির বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে। পলাতক রাজাকে দ্রুত আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি ও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ