• বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:১১ অপরাহ্ন

ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের প্রকৃত শক্তি: মাহদী আমিন

রিপোর্টার: / ৭ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতার প্রতি শ্রদ্ধা প্রদর্শনই গণতন্ত্রের মূল ভিত্তি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। সম্প্রতি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে শ্রেণিকক্ষে কটূক্তি ও আপত্তিকর মন্তব্য করার অভিযোগে এক স্কুলশিক্ষককে আটক করা হয়েছিল। এই ঘটনার পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর দৃষ্টিভঙ্গি তুলে ধরেন তিনি।

ঘটনাটি বৃহস্পতিবারের। মাহদী আমিন নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে বিস্তারিত উল্লেখ করে জানান, ওই শিক্ষকের আপত্তিকর মন্তব্যের জেরে দৌলতপুরে স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ মানুষের মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে একপর্যায়ে পুলিশ বিদ্যালয়ে বিক্ষোভকারী জনতাকে সামাল দিতে ওই শিক্ষককে থানায় নিয়ে যায়।

বিষয়টি সম্পর্কে অবহিত হওয়ার পর প্রধানমন্ত্রী সংক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান এবং দ্রুত ওই শিক্ষককে সসম্মানে মুক্তি দিয়ে নিরাপদে তাঁর নিজ বাসস্থানে পৌঁছে দেওয়ার নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর এই নির্দেশের পরপরই পুলিশ যথাযথ ব্যবস্থা গ্রহণ করে এবং ওই শিক্ষককে নিরাপদে তাঁর বাড়ি পর্যন্ত পৌঁছে দেয় বলে তিনি জানান।

মাহদী আমিন প্রধানমন্ত্রীর অবস্থান ব্যাখ্যা করে আরও বলেন, ‘প্রধানমন্ত্রী মনে করেন, প্রতিটি মানুষের নিজস্ব দৃষ্টিভঙ্গি ও মত প্রকাশের স্বাধীনতা রয়েছে। মতের ভিন্নতা থাকতেই পারে এবং একজনের মতের সঙ্গে দ্বিমত থাকলেও সেই প্রকাশের অধিকারকে সম্মান করা জরুরি।’ তিনি আরও যোগ করেন, পারস্পরিক সম্মান, ইতিবাচক আচরণ ও সহাবস্থানের সংস্কৃতিই সমাজকে এগিয়ে নেয় এবং শক্তিশালী গণতন্ত্রের ভিত্তি রচনা করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ