• বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মূলধারার রাজনীতি ও ব্যবসায় আরও সক্রিয় হোন’—যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের প্রতি ড. তিতুমীরের আহ্বান নিত্যপণ্যের কর প্রত্যাহার করে জনবান্ধব বাজেট দিয়েছি, মানুষের ভাগ্য বদলাতে চাই’—চকরিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান সিঙ্গাপুর বা কানাডা নয়, আমরা গড়তে চাই আরও ভালো বাংলাদেশ’—কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান সবুজে মোড়াবে কালিগঞ্জ: ৫ কিলোমিটার সড়কের পাশে ১০ হাজার গাছের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন চট্টগ্রাম সেনানিবাসে ‘স্মৃতি অম্লান’ জাদুঘর পরিদর্শন করলেন প্রতিরক্ষা উপদেষ্টা সৌদি আরব থেকে ৪৯,৯৮২ জন বাংলাদেশি হাজির দেশে ফেরা সম্পন্নের পথে শিক্ষায় সর্বোচ্চ বিনিয়োগই উন্নয়নের মূল চাবিকাঠি: শিক্ষা মন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বড় লক্ষ্য: ২০৩০ সালে ২০ শতাংশ বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা স্বর্ণ ও স্বর্ণালংকার খাতে কর-ভ্যাট কমানোর প্রস্তাব ইরানের তেল অবকাঠামো দখলের হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

কলাপাড়ায় সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ//দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ৪৬১ পঠিত
আপডেট: মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২১

নয়নাভিরাম গাইন( নয়ন)কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃকোম্পানীগঞ্জে রাজনৈতিক প্রতিহিংসার শিকার দৈনিক বাংলাদেশ সমাচার ও বার্তাবাজার’র কোম্পানিগঞ্জ প্রতিনিধি সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির, এর হত্যাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পটুয়াখালীর কলাপাড়ায় মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি ) বেলা ১১টায় কলাপাড়া প্রেসক্লাব চত্ত্বরে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের আয়োজনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কলাপাড়া উপজেলা শাখার সভাপতি এইচ আর মুক্তার সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মেজাবাহ উদ্দিন মাননু, কার্যনির্বাহী সদস্য অমল মুখার্জী, সাবেক সভাপতি এনামুল হক, সদস্য জসীম পারভেজ, কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি এস.কে রঞ্জন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সুজন মৃধা, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন বিপু, কলাপাড়া সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক আলমগীর শিকদার, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কলাপাড়া উপজেলা শাখার সহ সভাপতি মো.ওমর ফারুক, সহ সাধারণ সম্পাদক নীল রতন কুন্ডু নিলয়, প্রচার সম্পাদক ইমন আল আহসান প্রমুখ ব্যাক্তিবর্গ। বক্তারা সাংবাদিক বুরহান উদ্দিন মুজাকির হত্যাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী এবং সাংবাদিক নির্যাতন বন্ধে প্রশাসন ও সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন সাংবাদিক জাতীর বিবেক রাষ্ট্রের তৃতীয় স্তম্ভ যারা জেগে না থাকলে সমাজের নানা অনিয়ম গুলো লোকচক্ষুর অন্তরালে থেকে দেশের অপুরনীয় ক্ষতি সাধিত হয়।সাংবাদিক’রা জীবনের ঝুকি নিয়ে সমাজের নানা অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে রুখে দাড়ান। তাই তাদের নিরাপত্তার জন্য সাংবাদিক প্রতিরক্ষা আইন পাশ করার জোর দাবি জানান। প্রতিবাদ সমাবেশে কলাপাড়া প্রেসক্লাব, কলাপাড়া রিপোর্টার্স ক্লাব, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটি, কলাপাড়া টেলিভিশন সাংবাদিক ফোরাম, কলাপাড়া সাংবাদিক ফোরাম, কলাপাড়া সাংবাদিক ক্লাব, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম মহিপুর শাখা, কুয়াকাটা প্রেসক্লাব সহ বিভিন্ন সংগঠনের গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সহ সাধারণ সম্পাদক রাসেল মোল্লা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ