• সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কৃষিবিদ শহিদুল ইসলাম হত্যার বিচার দাবিতে মহিপুরে মানববন্ধন ও বিক্ষোভ,,, ত্রয়োদশ সংসদ নির্বাচন জাতির জন্য ঐতিহাসিক মাইলফলক: নির্বাচন কমিশনার আবুল ফজল সানাউল্লাহ,,, দীর্ঘ  ১ মাস পর চালু হলো পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন,, কলাপাড়ায় ইউপি সদস্যর বিরুদ্ধে শতাধিক গ্রামবাসীর অভিযোগ প্রধান উপদেষ্টার কার্যালয়ে স্মারকলিপি দিলেন শিক্ষার্থীরা নির্বাচনকে ঘিরে আন্তর্জাতিক নজর: ১৬ দেশের পর্যবেক্ষক আসছেন বাংলাদেশে কলাপাড়ায় মসজিদের ইমামকে পিটিয়ে রক্তাক্ত জখম/দৈনিক ক্রাইম বাংলা।। মান্দায় চুরি হওয়া মোটরসাইকেল আত্রাইয়ে উদ্ধার, গ্রেপ্তার ২/দৈনিক ক্রাইম বাংলা।। শাহ ছুফি মমতাজীয়া দরবার শরীফে ধানের শীষে ভোট চাইলেন বিএনপি প্রার্থী/দৈনিক ক্রাইম বাংলা।। কলাপাড়ায় আবারো মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত/দৈনিক ক্রাইম বাংলা।।

নানা আয়োজনের মধ্য দিয়ে লালমোহনে উন্নয়ন মেলার শুভ উদ্ধোধন করলেন এমপি শাওন/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ৩৪৯ পঠিত
আপডেট: শনিবার, ২৭ মার্চ, ২০২১

মোঃ নজরুল ইসলাম।। নানা আয়োজনের মধ্য দিয়ে ভোলার লালমোহনে উন্নয়ন মেলার শুভ উদ্ধোধন করা হয়েছে। লালমোহন উপজেলা প্রশাসনের উদ্যোগে ২৭ই মার্চ সকালে উন্নয়ন মেলা উপলক্ষে এক বর্নাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ থেকে শুরু হয়ে সজিব ওয়াজেদ জয় ডিজিটাল পার্কে গিয়ে শেষ হয়। র‌্যালীটির নেতৃত্বে ছিলেন ভোলা-৩ (লালমোহন ও তজুমদ্দিন) আসনের মাননীয় সাংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন এমপি মহোদয় । ‌র‌্যালী শেষে সজিব ওয়াজেদ জয় ডিজিটাল পার্কে ফিতা কেটে, বেলুন উড়িয়ে উন্নয়ন মেলা উপলক্ষে বিভিন্ন স্টল পরিদর্শন করেন এমপি শাওন। স্টল পরিদর্শন শেষে বাংলাদেশের এক অনন্য অর্জনে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ নুরনবীর সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার আল নোমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন এমপি শাওন। তিনি তার বক্তব্যে বলেন  শেখ হাসিনার সরকার আর বাংলাদেশের উন্নয়ন একই সূত্রে গাঁথা। শেখ হাসিনা মানে দেশের উন্নয়ন। পদ্মা সেতু থেকে শুরু করে শুধু শহর নয় দেশের তৃনমূল পর্যায়ের সকল ক্ষেত্রে বর্তমান সরকারের উন্নয়নের ছোঁয়া লেগেছে। একসময় বাংলাদেশ কে তলাবিহীন ঝুড়ির দেশ বলা হতো। যারা এসব বলেছে তারা এখন উন্নয়নের জন্য বাংলাদেশকে রোল মডেল হিসাবে চিহ্নিত করেছে।
  1. এ সময় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাসেলুর রহমান, লালমোহন থানার অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান মুরাদ, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ফকরুল আলম হাওলাদার, পৌরসভা আওয়ামীলীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদল, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলামসহ লালমোহন উপজেলা প্রশাসনের সকল সরকারী বেসরকারী কর্মকর্তা, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগের বিভিন্ন নেতাকর্মীবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ