• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নতুন প্রজন্মকে গড়ে তুললেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ৭২ একর খাসজমি বন্দোবস্তে দায় প্রমাণিত, সাবেক ইউএনও শহিদুল হকের এক বছরের বেতন বৃদ্ধি স্থগিত কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে জামায়াত থেকে বহিষ্কৃত এমপি গাজী নজরুল, ব্যবস্থা নিতে সিইসিকে চিঠি

৫শ হতদরিদ্র ভাসমান জনসাধারনের মধ্যে মানবিক সহায়তা বিতরন করলেন এমপি শাওন। দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ৪১৮ পঠিত
আপডেট: শনিবার, ১ মে, ২০২১

 

 

মোঃ নজরুল ইসলামঃ

ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের এমপি আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, বর্তমান সরকার করোনা পরিস্থিতিতে মোকাবেলায় যথাযথভাবে কাজ করে যাচ্ছে। সকলকে সরকারের প্রদত্ত নির্দেশনা মেনে চলতে হবে। এবছর ভোলাতে কিছুদিন আগেও করোনার সনাক্তের হার ছিল প্রায় ৪২ ভাগ। রাজধানী ঢাকার চেয়েও এখন ভোলাতে করোনা সনাক্তের হার অত্যন্ত বেশি। যা আমাদের জন্য অত্যন্ত এলার্মিং। এবছর সারা পৃথিবীতে করোনার অবস্থা ভয়াবহ পরিস্থিতি রুপ নিয়েছে। আমাদেরকে সাবধানে থাকতে হবে। তাই আমাদের সকলকে সামাজিক দুরত্ব বজায় রেখে এবং প্রয়োজন ছাড়া বাড়ীর বাইরে না আসার জন্য সকলের প্রতি অনুরোধ করেন। স্থানীয় জনপ্রতিনিধিদেরকে সঠিক ভাবে সরকারের প্রদত্ত সকল সুযোগ সুবিধা বিশেষ করে সরকারের ত্রান যারা পাওয়ার যোগ্য তাদেরকে বিতরন করতে হবে।

লালমোহন উপজেলা প্রশাসনের আয়োজনে ১ মে ২০২১ ইং শনিবার দুপুরে লালমোহন সজীব ওয়াজেদ জয় ডিজিটাল পার্কে- করোনা ভাইরাসে আক্রান্ত ও ক্ষতিগ্রস্থ  ৫শ হতদরিদ্র ভাসমান জনসাধারনের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রান ও কল্যান তহবিল ও নিজস্ব তহবিল হতে মানবিক সহায়তা বিতরনের আলোচনায় প্রধান অতিথি হিসাবে এসব কথা বলেন এমপি শাওন।

তিনি আরও বলেন  গত বছর ২০২০ সালের মার্চ মাসে প্রথম বাংলাদেশে মহামারী করোনা ভাইরাস পজিটিভ ধরা পড়ে। তখন থেকে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমি আমার এলাকায় লালমোহন তজুমদ্দিনে অবস্থান করে লকডাউন সফল করা, করোনা ভাইরাস যেন আমাদের এলাকার  তথা দ্বীপজেলা ভোলার মানুষের মধ্যে দ্রুত ছড়িয়ে পড়তে না পারে তার জন্য আপনাদেরকে সাথে নিয়ে দিন রাত কাজ করেছি। লকডাউনের কারনে অসহায় পরিবারগুলো অনাহারে অর্ধাহরে অত্যন্ত মানবেতর জীবন যাপন করছিল। তখন আমার ব্যক্তিগত অর্থায়নে এবং সরকারের প্রদত্ত ত্রানসামগ্রী  মানুষের বাড়ী বাড়ী গিয়ে বিতরন করেছি। মাননীয় প্রধানমন্ত্রীর দফায় দফায় দিকনির্দেশনা মোতাবেক আমরা কাজ করেছি। আমরা উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, ইউপিসহ পৌরসভার কাউন্সিলরদেরকে সাথে নিয়ে সকলকে সমন্বয় করে কাজ করেছি। সমন্বয়ের কারনে আমরা গত বছর অত্যন্ত সুন্দর ভাবে করোনাকে মোকাবেলা করেছি। যার কারনে আমাদের এলাকায় আমরা লালমোহন তজুমদ্দিনকে করোনায় অত্যন্ত সহনীয় রাখতে পেরেছি। তখন দ্বীপজেলা ভোলায় ও করোনা পরিস্থিতি অত্যন্ত সহনীয় পর্যায়ে ছিল।

এসময় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, নির্বাহী অফিসার আল-নোমান, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ফকরুল আলম হাওলাদার, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, পৌরসভা আওয়ামীলীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদল, পৌরসভা যুবলীগের সভাপতি ফরহাদ হোসেন মেহের প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ