• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে জামায়াত থেকে বহিষ্কৃত এমপি গাজী নজরুল, ব্যবস্থা নিতে সিইসিকে চিঠি মানবসেবার অঙ্গীকারে লায়ন্স ক্লাব অব ঢাকা রয়্যাল গ্রিনে নতুন নেতৃত্ব কলাপাড়ায় ঘর থেকে ডেকে নিয়ে যুবককে মারধরের অভিযোগ, আহত মা-ছেলে হাসপাতালে

জাতীয় মাছ ইলিশ রক্ষায় সকলকে এগিয়ে আসতে হবে- এমপি শাওন/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ৪০৭ পঠিত
আপডেট: বুধবার, ১৯ মে, ২০২১

মোঃ নজরুল ইসলাম ।। ২০ মে থেকে ২৩ জুলাই ২০২১ পর্যন্ত বঙ্গোপসাগরে সকল প্রজাতির মাছ এবং চিংড়ি আহরণ নিষিদ্ধ কার্যক্রম বাস্তবায়ন উপলক্ষে জনসচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার(১৯ মে) দুপুরে ফরাজগঞ্জ ইউনিয়ন পরিষদ চত্বরে এ উপলক্ষ্যে কয়েকশত জেলেদের সাথে জনসচেতনতা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন। তিনি বলেন বর্তমান জাতীয় মাছ ইলিশ সম্পদ রক্ষায় সকলকে এগিয়ে আসতে হবে। অবরোধের সময় জেলেরা যাতে তাদের পরিবারগন নিয়ে জীবিকা নির্বাহ করতে পারে তার জন্য বর্তমান সরকার জেলেদের ভিজিডি কার্ডের মাধ্যমে চাল দিচ্ছে। প্রকৃত জেলেরা যাতে চাল পায় তার জন্য মৎস্য কর্মকর্তাসহ উপজেলা প্রশাসনকে কঠোর নজরদারী করার জন্য বলেন এমপি শাওন। বর্তমান সরকারের যথাযথ পদক্ষেপের কারনে আমরা নদীতে বড় ইলিশ মাছ পাচ্ছি। এতে জেলেরা যেমন লাভবান হচ্ছে পাশাপাশি দেশবাসী বড় ইলিশ খেতে পারছে। জেলেদের অনেক সুযোগ সুবিধা দেয়ার পরও কিছু কিছু অসাধু এবং লোভী লোক চুরি করে ঝাটকাসহ ছোট মাছ স্বীকার করছে। এদের বিরুদ্বে সকলকে ঐক্যবদ্ব হয়ে শতর্ক থাকতে হবে।
লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমান এর সভাপত্বিতে সচেতনতা সভায় এসময় অনান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, ভাইস-চেয়ারম্যান আবুল হাসান রিমন, উপজেলা মৎস্য কর্মকর্তা রুহুল কুদ্দুস,ফরাজগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান ফরহাদ হোসন মুরাদ প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ