• শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপির নিবন্ধিত সহযোগী সংগঠনের স্বীকৃতি দাবিতে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ ও সমাবেশ ঐতিহাসিক শাহী মসজিদের জমি দখলের অভিযোগে মানববন্ধন, প্রশাসনের হস্তক্ষেপ দাবি কলাপাড়ায় পূর্ব বিরোধের জেরে ছোট ভাইয়ের বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, ১০ লাখ টাকার ক্ষতি টেলিটক বিক্রির কোনো পরিকল্পনা নেই, সরকারি মালিকানাতেই থাকবে যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে ধাক্কা, পাঁচ মাসে আয় কমেছে ৮ শতাংশ রাজধানীতে থেমে থেমে বৃষ্টি, আরও পাঁচ দিন ভারী বর্ষণের পূর্বাভাস কোচিংয়ে গিয়ে আর ফেরেনি মরিয়ম, ১২ দিনেও মেলেনি সন্ধান পাটাতন ধসে সড়কে নামাজ আদায়, কলাপাড়ায় মসজিদ সংস্কারে এগিয়ে এলেন যুবদল নেতা সুমন গাজী আমিনবাজার-হেমায়েতপুর মহাসড়কে বর্জ্য অপসারণ, শুরু হচ্ছে নিমগাছ রোপণ সমুদ্রবন্দরের সতর্কতা সংকেত প্রত্যাহার, পাঁচ বিভাগে ভারি বৃষ্টির সতর্কবার্তা

বিশ্ব শান্তি সূচকে সাত ধাপ এগোলো বাংলাদেশ !দৈনিক ক্রািইম বাংলা।

রিপোর্টার: / ৫২০ পঠিত
আপডেট: শুক্রবার, ১৮ জুন, ২০২১

বিশ্ব শান্তি সূচকে উন্নতি হয়েছে বাংলাদেশের। গত বছরের তুলনায় সাত ধাপ এগিয়ে দেশটির অবস্থান এখন ৯১ নম্বরে। গতবারের মতো এ বছরও শান্তি সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে অনেকটাই এগিয়ে বাংলাদেশ।

সিডনিভিত্তিক আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর ইকোনমিকস অ্যান্ড পিস (আইইপি) প্রতি বছর বিশ্ব শান্তি সূচক প্রকাশ করে থাকে। বিশ্বের ১৬৩টি দেশের নাগরিকদের শান্তিপূর্ণ জীবন-যাপনের নিরাপত্তা ও সুরক্ষা, অর্থনৈতিক মূল্য, ট্রেন্ড এবং শান্তিপূর্ণ সমাজ গঠনে নেয়া পদক্ষেপের তথ্যের ওপর ভিত্তি করে এই সূচক তৈরি করা হয়।

বৃহস্পতিবার প্রকাশ করা হয়েছে বিশ্ব শান্তি সূচক-২০২১। এতে ২ দশমিক ০৬৮ পয়েন্ট নিয়ে দক্ষিণ এশিয়ার ভেতর তৃতীয় হয়েছে বাংলাদেশ।

এ অঞ্চলে শান্তি সূচকে বরাবরের মতোই সবার ওপরে রয়েছে ভুটান। ১ দশমিক ৫১ পয়েন্ট নিয়ে বিশ্বের মধ্যে তাদের অবস্থান ২২ নম্বরে। এক্ষেত্রে অবশ্য গতবারের চেয়ে দুই ধাপ অবনতি হয়েছে দেশটির।

দুই ধাপ নিচে নেমেছে নেপালও। ২ দশমিক ০৩৩ পয়েন্ট নিয়ে বিশ্বের মধ্যে ৮৫তম এবং দক্ষিণ এশিয়ার মধ্যে তৃতীয় নেপালিরা।

বাংলাদেশ তৃতীয় অবস্থানে উঠে আসার ক্ষেত্রে পেছনে ফেলেছে শ্রীলঙ্কাকে। ১৯ ধাপ নিচে নেমে যাওয়া লঙ্কানদের অবস্থান এখন ৯৫তম, পয়েন্ট ২ দশমিক ০৮৩।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ