• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫২ থানায় সম্মেলন বাস্তবায়নে সাংগঠনিক উন্নয়ন সভার উদ্যোগ বাংলাদেশ প্রেসক্লাব ঢাকা মহানগরের চুনারুঘাটে পুত্রবধূর ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুরের বিরুদ্ধে মামলা, ঘরে আগুন দেওয়ারও অভিযোগ শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার অভিযোগে ঢাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ, নিরাপত্তা নিশ্চিতের দাবি আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুতির আহ্বান জামায়াত আমিরের জুলাই স্মৃতি জাদুঘরে সংরক্ষিত হবে বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস: প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাসের কর্মমূল্যায়নে মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস, পরিবর্তনের তালিকায় একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী

দীর্ঘদিন একা থাকা মারিয়া মিম কি মা হচ্ছেন? দৈনিক ক্রাইম বাংলা!

রিপোর্টার: / ৪২২ পঠিত
আপডেট: শুক্রবার, ১৮ জুন, ২০২১

২০১২ সালের ২৪ মে ছোট পর্দার কমেডি অভিনেতা সিদ্দিকুর রহমানকে বিয়ে করেন কানাডিয়ান প্রবাসী মডেল-অভিনেত্রী মারিয়া মিম। ২০১৩ সালের ২৫ জুন এই দম্পতি ছেলে সন্তানের অভিভাবক হন। কিন্তু টেকেনি তাদের সংসার। ২০১৯ সালে আলাদা হয়ে যান সিদ্দিক ও মিম। এরপর থেকে ছেলেকে নিয়ে মডেল মিম ঢাকায় একাই থাকেন। সিদ্দিকের সঙ্গে বিবাহবিচ্ছেদ হওয়ার পর তিনি বিয়েও করেননি।

অথচ, কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় ঘুরছে মারিয়া মিমের অন্তঃস্বত্ত্বা অবস্থার একাধিক ছবি। তা দেখে কানাঘুষা শুরু হয়েছে, মিমের ডিভোর্স হয়েছে দুই বছর। তিনি বিয়েও করেননি। তাহলে মা হচ্ছেন কীভাবে? ঘটনাটা আসলে কী?

এই প্রশ্নের উত্তর মিম নিজেই দিয়েছেন। জানিয়েছেন, বেবি বাম্পের ছবি দেখে ভক্তদের মতো একই প্রশ্ন তার স্পেন প্রবাসী মাও করেছেন। মূল ঘটনা জানিয়ে মিম বলেন, ‘ওটা একটা এলপিজি গ্যাসের বিজ্ঞাপনের স্থিরচিত্র। বিজ্ঞাপনটি পরিচালনা করেছেন আতাহার আবরার। আশুলিয়ার প্রিয়াঙ্কা পিকনিক গ্রাউন্ড ও শুটিং স্পটে সম্প্রতি এটির কাজ শেষ করেছি।’

এই মডেল-অভিনেত্রী জানান, ‘বেবি বাম্পের ছবিগুলো মজা করে ফেসবুকে ছেড়েছি। এরপর থেকে বন্ধু-বান্ধবসহ শত শত মানুষের মেসেজ ও ফোন কল পাচ্ছি। মাও ফোন দিয়ে রাগ দেখালেন। তবে আমার বিয়ে করা বা আবার মা হওয়ার কোনো ইচ্ছে নেই। আমি একাই থাকতে চাই। একাই জীবনটা উপভোগ করছি। বিজ্ঞাপনের গল্পের কারণে এমন লুক নিতে হয়েছে আমাকে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ