• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
একাত্তরের ভূমিকা নিয়ে জামায়াত অবস্থান মেনে নিয়েছে: আইনমন্ত্রী যুক্তরাষ্ট্র সফরে প্রধানমন্ত্রীর সঙ্গী কতজন, জানালেন সংশ্লিষ্টরা একাত্তরের অবস্থান পরোক্ষভাবে মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী এআইয়ের অপব্যবহার রুখতে কঠোর আইন প্রণয়নের পথে সরকার আগস্টে মূল্যস্ফীতি কমে ১০ মাসের মধ্যে সর্বনিম্ন বাংলাদেশ সোসাইটির নির্বাচন: চূড়ান্ত প্রার্থী ৪৩, ভোটার ৩৫ হাজার রাজধানীর বাজারে ডিমের দাম কমলেও চড়া মাছ-মাংসের দর শাহজালাল বিমানবন্দরে কাতার প্রবাসীর শরীর থেকে ২ কোটি ৩২ রাজস্ব আয় ঘাটতিতে বিকল্প ঋণের উৎস খুঁজছে সরকার সরকারি চাকরিতে তদবিরে কড়াকড়ি, নথিতে রেকর্ড রাখার নির্দেশ

ঈদের আগে স্বস্তির বার্তা: ৩৭ হাজারের বেশি নারী পেলেন ‘ফ্যামিলি কার্ড’, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রিপোর্টার: / ১২৩ পঠিত
আপডেট: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

ঈদের আগে স্বস্তির বার্তা: ৩৭ হাজারের বেশি নারী পেলেন ‘ফ্যামিলি কার্ড’, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রাজধানীর বনানী টিঅ্যান্ডটি খেলার মাঠে (কড়াইল বস্তি সংলগ্ন) এক অনুষ্ঠানের মাধ্যমে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১০ মার্চ) সকালে আয়োজিত এই অনুষ্ঠানে প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৭ জন নারীকে এই কার্ডের আওতায় আনা হয়েছে।

উদ্বোধনের আগেই উপকারভোগীদের অনেকের মোবাইল ফোনে সরকারি সহায়তার টাকা পৌঁছে গেছে বলে জানা গেছে। ফলে অনুষ্ঠানে উপস্থিত নিম্ন আয়ের মানুষের মধ্যে দেখা যায় স্বস্তি ও আনন্দের আবহ। ঈদের আগে এই অর্থ সহায়তা পেয়ে অনেকেই ওষুধ কেনা, সংসারের প্রয়োজন মেটানো কিংবা সামান্য সঞ্চয়ের পরিকল্পনা করছেন।

সকাল সাড়ে ১০টার দিকে অনুষ্ঠানে এসে উপস্থিত সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। মঞ্চে তার সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। এছাড়া অনুষ্ঠানে মন্ত্রিপরিষদের সদস্য, ফ্যামিলি কার্ড বাস্তবায়ন কমিটির কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআনসহ বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে পাঠ করা হয়। পরে পরিবেশন করা হয় বিএনপির দলীয় সংগীত ‘প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ’। এ সময় প্রধানমন্ত্রীসহ উপস্থিত সবাই হাততালি দিয়ে সংগীতের সঙ্গে তাল মেলান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সমাজকল্যাণ সচিব ড. আবু ইউসুফ।

সরকারি এই কর্মসূচির আওতায় নির্দিষ্ট জেলা ও সিটি করপোরেশন এলাকার দরিদ্র পরিবারগুলোকে প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। উপকারভোগীরা সরাসরি মোবাইল ওয়ালেট বা ব্যাংক হিসাবের মাধ্যমে ঘরে বসেই এই অর্থ গ্রহণ করতে পারবেন।

এর আগে সোমবার সচিবালয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে জানানো হয়, পাইলট প্রকল্প হিসেবে দেশের ১৩টি জেলার ১৫টি ওয়ার্ডে এই কর্মসূচি চালু করা হচ্ছে।

পাঁচ সদস্যের একটি পরিবারের জন্য একটি ফ্যামিলি কার্ড দেওয়া হবে। তবে যৌথ বা একান্নবর্তী পরিবারের ক্ষেত্রে সদস্য সংখ্যা পাঁচের বেশি হলে আনুপাতিক হারে একাধিক কার্ড দেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে।

সমাজকল্যাণ মন্ত্রী জাহিদ হোসেন জানান, পাইলট পর্যায়ে আগামী জুন পর্যন্ত এই কর্মসূচি বাস্তবায়নের জন্য ৩৮ কোটি ৭ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। এর মধ্যে ২৫ কোটি ১৫ লাখ টাকা সরাসরি নগদ সহায়তা হিসেবে বিতরণ করা হবে এবং বাকি ১২ কোটি ৯২ লাখ টাকা তথ্য সংগ্রহ, অনলাইন সিস্টেম তৈরি ও কার্ড প্রস্তুতসহ বিভিন্ন বাস্তবায়ন খাতে ব্যয় করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ