• মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫২ থানায় সম্মেলন বাস্তবায়নে সাংগঠনিক উন্নয়ন সভার উদ্যোগ বাংলাদেশ প্রেসক্লাব ঢাকা মহানগরের চুনারুঘাটে পুত্রবধূর ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুরের বিরুদ্ধে মামলা, ঘরে আগুন দেওয়ারও অভিযোগ শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার অভিযোগে ঢাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ, নিরাপত্তা নিশ্চিতের দাবি আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুতির আহ্বান জামায়াত আমিরের জুলাই স্মৃতি জাদুঘরে সংরক্ষিত হবে বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস: প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাসের কর্মমূল্যায়নে মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস, পরিবর্তনের তালিকায় একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী

২৫ জুন সারাদেশে মুক্তি পাবে ‘নবাব এলএলবি’

রিপোর্টার: / ৩৮৩ পঠিত
আপডেট: রবিবার, ২০ জুন, ২০২১

সেন্সর জটিলতায় বেশ কয়েক বার সিনেমা হলে মুক্তির ঘোষণা দিয়েও ‘নবাব এলএলবি’ মুক্তি দিতে পারেননি পরিচালক অনন্য মামুন। ছবিটি দীর্ঘ পাঁচ মাস সেন্সর বোর্ডে নানাবিধ লড়াইয়ের পর গত বৃহস্পতিবার ছাড়পত্র পেয়েছে। এরমধ্যে মামুন জানালেন ছবিটি আগামী ২৫ জুন সারাদেশে মুক্তি দেওয়া হবে। মামুন জানান, ছবিটির ৯ মিনিট ৪৩ সেকেন্ড সেন্সর বোর্ডে কাটা হয়েছে। ১৪ মাস বন্ধ থাকার পর, নবাব এলএলবি দিয়ে আবার খুলছে ঢাকার ঐতিহ্যবাহী সিনেমা হল ‘মধুমিতা’। ২৫ শে জুন দেখা হবে। ‘নবাব এলএলবি’ ছবিতে অভিনয় করেছেন শাকিব খান, মাহিয়া মাহি, অর্চিতা স্পর্শিয়া, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু। জানুয়ারি মাসে সেন্সর বোর্ডে জমা পড়েছিল ‘নবাব এলএলবি’। গেল ১৯ জানুয়ারি ছবিটি বোর্ড সদস্যরা দেখে। তখন কিছু সংশোধন দিয়েছিল বোর্ড সদস্যরা। সে অনুযায়ী নতুন করে ছবিটি জমা দেওয়ার পর ছাড়পত্র দেওয়া হয়। সেলিব্রেটি প্রোডাকশন প্রযোজিত ছবিটি গত ১৬ ডিসেম্বর ও ১ জানুয়ারি দুই ভাগে আই থিয়েটার নামক একটি অ্যাপে মুক্তি দেওয়া হয়। একটি দৃশ্যে ধর্ষণের শিকার একজন নারী মামলা করতে গেলে পুলিশের নানান প্রশ্নবানের মুখে পড়েন। ২৫ ডিসেম্বর সে দৃশ্যটিকে অশ্লীল এবং পুলিশের সম্মানহানী করা হয়েছে এ অভিযোগে পরিচালক অনন্য মামুন ও অভিনেতা শাহীন মৃধাকে পর্ণোগ্রাফি আইনে গ্রেফতার করে পুলিশ। পরবর্তীতে গত ১১ জানুয়ারি তারা জামিন পান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ