• শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
পচন যখন গোড়ায়: একটি ডিম হাতিয়ে নেওয়া ও আমাদের সামষ্টিক নৈতিক দেউলিয়াত্ব জুলাই স্মৃতি জাদুঘর শিগগিরই খুলে দেওয়া হবে’—সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী পাহাড়ি দুর্যোগে উদ্ধার-ত্রাণে নিরলস সেনাবাহিনী, নিরাপদে সরানো হলো শতাধিক পরিবার ও পর্যটক রাজনীতি ক্ষমতার নয়, জনগণের ভাগ্য পরিবর্তনের মাধ্যম’—বরিশালে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বন্যাদুর্গতদের পাশে থাকতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের প্রধানমন্ত্রীর নির্দেশ অটোরিকশা ভাড়া নিয়ে বিরোধ: কেরানীগঞ্জে যুবককে মারধরের অভিযোগ, আহতের অবস্থা গুরুতর সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে উত্তাল বঙ্গোপসাগর, মুষলধারে বৃষ্টি; ঘাটে ফিরছে মাছধরা ট্রলার কুয়াকাটার সাগরে জেলের জালে ‘কালো সোনা’, ৮ কেজির পোয়া মাছ বিক্রি ৫০ হাজার টাকায় লঘুচাপের প্রভাবে উত্তাল সাগর, পায়রাসহ চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

লাহোরে বিস্ফোরণে নিহত ২, আহত ১৭

রিপোর্টার: / ৪৯৯ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১

  অনলাইন ডেস্ক    পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোরে বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে দু’জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১৭ জন। বুধবার লাহোরের একটি আবাসিক এলাকায় ওই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শহরের এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, লাহোরের জোহর টাউনের কাছাকাছি একটি হাসপাতালে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তিনি হতাহতের খবর নিশ্চিত করেছেন। কর্মকর্তারা জানিয়েছেন, কী কারণে ওই বিস্ফোরণ ঘটেছে তা এখনও পরিষ্কার নয়। এ বিষয়ে তদন্ত চলছে। বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, বিস্ফোরণের সময় দরজা-জানালার কাঁচ ভেঙে পড়েছে এবং বিভিন্ন ভবন কেঁপে উঠেছে। বিস্ফোরণের শব্দ এত তীব্র ছিল যে অনেক দূর থেকেও তা শোনা গেছে। এই ঘটনার জরুরি তদন্তের নির্দেশ দিয়েছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ওসমান বাজদার। এই ঘটনায় জড়িতদের উপযুক্ত শাস্তির নিশ্চয়তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে আহতদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেয়ার নির্দেশ দেন তিনি। জরুরি উদ্ধারকারী দলের এক মুখপাত্র জানান, বিস্ফোরণের পরপরই তিনি ঘটনাস্থলে পৌঁছান। তিনি বলেন, গ্যাস পাইপলাইন থেকে নাকি সিলিন্ডার থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে তা এখনও পরিষ্কার নয়। বিস্ফোরণের ঘটনায় চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। পাকিস্তানি ডেইলি জানিয়েছে, পুলিশ এবং বম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ