• মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
অটোরিকশা ভাড়া নিয়ে বিরোধ: কেরানীগঞ্জে যুবককে মারধরের অভিযোগ, আহতের অবস্থা গুরুতর সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে উত্তাল বঙ্গোপসাগর, মুষলধারে বৃষ্টি; ঘাটে ফিরছে মাছধরা ট্রলার কুয়াকাটার সাগরে জেলের জালে ‘কালো সোনা’, ৮ কেজির পোয়া মাছ বিক্রি ৫০ হাজার টাকায় লঘুচাপের প্রভাবে উত্তাল সাগর, পায়রাসহ চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দামে বড় স্বস্তি: ১২ কেজি সিলিন্ডার ৩৫৭ টাকা কমালো বিইআরসি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের বৈঠক: ভিসা সহজীকরণ, নিরাপত্তা সহযোগিতা ও ফিলিস্তিনের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক, শেষে ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব তারেক রহমানের চীন সফরে দ্বিপক্ষীয় সম্পর্কে ‘নতুন কৌশলগত উচ্চতা’: চীনা রাষ্ট্রদূত সবুজ ভবিষ্যৎ গড়তে কলাপাড়ায় ২ হাজার ৩৪০টি গাছের চারা বিতরণ

অটোরিকশা ভাড়া নিয়ে বিরোধ: কেরানীগঞ্জে যুবককে মারধরের অভিযোগ, আহতের অবস্থা গুরুতর

রিপোর্টার: / ২৪ পঠিত
আপডেট: সোমবার, ৬ জুলাই, ২০২৬

 

অটোরিকশা ভাড়া নিয়ে বিরোধ: কেরানীগঞ্জে যুবককে মারধরের অভিযোগ, আহতের অবস্থা গুরুতর

স্টাফ রিপোর্টার:

ঢাকার কেরানীগঞ্জ উপজেলার আব্দুল্লাহপুর স্ট্যান্ডে অটোরিকশার ভাড়া নিয়ে কথাকাটাকাটির জেরে মো. আজগর আলী (৩৮) নামে এক যুবককে মারধরের অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (৫ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আব্দুল্লাহপুর স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। আহত আজগর আলী পেশায় একজন টেইলার্স মাস্টার।

আহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, অসুস্থ বড় ভাইয়ের স্ত্রীকে হাসপাতালে নেওয়ার জন্য আজগর আলী একটি ব্যাটারিচালিত অটোরিকশা ভাড়া করতে স্ট্যান্ডে যান। এ সময় ভাড়া নিয়ে চালকের সঙ্গে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে সেখানে উপস্থিত এক যুবক লাঠি দিয়ে আজগর আলীর ওপর হামলা চালান বলে অভিযোগ করা হয়।

পরিবারের দাবি, হামলার সময় আজগর আলীর মাথায় একাধিক স্থানে গুরুতর আঘাত লাগে। এছাড়া তাকে মাটিতে ফেলে মারধর করা হয়, এতে তার বুকেও গুরুতর আঘাত লাগে।

অভিযোগ রয়েছে, ঘটনার পর অভিযুক্ত ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন আহত আজগর আলীকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে রেফার করেন।

এদিকে, স্থানীয় কয়েকজন বাসিন্দার দাবি, অভিযুক্ত যুবকের বিরুদ্ধে এর আগেও আব্দুল্লাহপুর স্ট্যান্ডে প্রভাব বিস্তার, চাঁদা দাবি এবং সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এলাকাবাসী ও সুশীল সমাজের প্রতিনিধিরা ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

প্রতিবেদন প্রকাশ পর্যন্ত এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তির বক্তব্য পাওয়া যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ