• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বিশ্ববিদ্যালয়ে ইনোভেশন হাব ও স্টার্টআপ ইকোসিস্টেম গড়তে চায় সরকার: মাহ্দী আমিন সনদ নয়, কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরিই হোক উচ্চশিক্ষার লক্ষ্য: আমির খসরু নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, এক মন্ত্রীর দায়িত্বে পরিবর্তন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চান কালিগঞ্জের নবাগত ওসি ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতার ভোটে রাষ্ট্রপতি মির্জা ফখরুল উচ্চঝুঁকির ১৭ বালাইনাশকে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি, বাজারে ১,৭৪১ ব্র্যান্ড ‘তাড়াহুড়ো নয়, সম্মানজনক পরিবেশেই তারেকের ভারত সফর’ বিএনপির সংসদ সদস্যদের কাছে ভোট ও দোয়া চাইলেন; প্রধানমন্ত্রী তারেক রহমানও ফখরুলকে ভোট দেওয়ার আহ্বান জানান ৩৫ বছর পর সংসদ সদস্যদের প্রত্যক্ষ ভোটে রাষ্ট্রপতি নির্বাচন আজ

কুয়াকাটার সাগরে জেলের জালে ‘কালো সোনা’, ৮ কেজির পোয়া মাছ বিক্রি ৫০ হাজার টাকায়

রিপোর্টার: / ৮৫ পঠিত
আপডেট: রবিবার, ৫ জুলাই, ২০২৬

কুয়াকাটার সাগরে জেলের জালে ‘কালো সোনা’, ৮ কেজির পোয়া মাছ বিক্রি ৫০ হাজার টাকায়

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:

কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে এক জেলের জালে ধরা পড়েছে প্রায় ৮ কেজি ওজনের একটি বিরল ও মূল্যবান কালো পোয়া মাছ, যা স্থানীয়ভাবে ‘লম্বু পোয়া’ বা ‘কালো সোনা’ নামে পরিচিত। রোববার (৫ জুলাই) সকালে আলীপুর মৎস্য বন্দরের নিলামে মাছটি ৫০ হাজার টাকায় বিক্রি হয়েছে।

জানা গেছে, শনিবার (৪ জুলাই) রাতে কুয়াকাটা উপকূল সংলগ্ন সাগরে মাছ ধরতে যান জেলে রহিম মাঝি। জাল তোলার সময় অন্যান্য মাছের সঙ্গে ধরা পড়ে বিরল প্রজাতির কালো পোয়া মাছটি।

পরে মাছটি আলীপুর মৎস্য বন্দরে আনা হলে নিলামে খোলা ডাকে কুয়াকাটা ফ্রেশ ফিশের স্বত্বাধিকারী পিএম মূসা এটি কিনে নেন। প্রতি মণ আড়াই লাখ টাকা দরে, অর্থাৎ কেজিপ্রতি ৬ হাজার ২৫০ টাকা হিসেবে মোট ৫০ হাজার টাকায় মাছটি বিক্রি হয়।

জেলে রহিম মাঝি বলেন, “সাগরে কয়েকদিন ধরে মাছের তেমন দেখা মিলছিল না। এর মধ্যে নিম্নচাপের ঝুঁকি নিয়েই মাছ ধরতে গিয়েছিলাম। এত দামি একটি মাছ জালে ধরা পড়বে, তা কখনো ভাবিনি। আল্লাহর কাছে শুকরিয়া।”

ক্রেতা পিএম মূসা জানান, তিনি বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ দেশের বিভিন্ন স্থানে সরবরাহের পাশাপাশি বিদেশেও রপ্তানি করেন। কালো পোয়া মাছের সুইম ব্লাডার (মাছের বায়ুথলি) আন্তর্জাতিক বাজারে অত্যন্ত মূল্যবান হওয়ায় এ মাছের দামও অনেক বেশি।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, স্থানীয়ভাবে এ মাছটি কালো পোয়া বা লম্বু পোয়া নামে পরিচিত। সাধারণত এ প্রজাতির মাছের ওজন ৪ থেকে ৪০ কেজি পর্যন্ত হয়ে থাকে। উচ্চ বাজারমূল্যের কারণে অনেকেই একে ‘সাগরের কালো সোনা’ বলে থাকেন। ৫৮ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা শেষে জেলেদের জালে এমন মূল্যবান মাছ ধরা পড়া নিঃসন্দেহে আনন্দের খবর।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ