• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন

নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, এক মন্ত্রীর দায়িত্বে পরিবর্তন

রিপোর্টার: / ৮৬ পঠিত
আপডেট: শনিবার, ২২ আগস্ট, ২০২৬

নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, এক মন্ত্রীর দায়িত্বে পরিবর্তন

ঢাকা প্রতিনিধি: সরকারের নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর মধ্যে দপ্তর বণ্টন এবং একজন মন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

শুক্রবার রাতে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’-এর ৩(৪) বিধি অনুযায়ী প্রধানমন্ত্রী মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের মধ্যে মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্ব বণ্টন এবং পুনর্বণ্টন করেছেন।

গেজেট অনুযায়ী, নতুন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা হলেন—

ড. আবদুল মঈন খান — স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।

এম রশিদুজ্জামান মিল্লাত — বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।

সাচিং প্রু জেরি — পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়।

আন্দালিব রহমান — তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

এ ছাড়া আফরোজা খানমকে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন।

নতুন দুই প্রতিমন্ত্রী হলেন—

হুমায়ুন কবির — পররাষ্ট্র মন্ত্রণালয়।

মোহাম্মদ শামীম কায়সার — ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, গত ১৭ ফেব্রুয়ারি, ৪ মার্চ, ১২ মার্চ ও ২৫ মার্চ জারি করা সংশ্লিষ্ট প্রজ্ঞাপনগুলোর অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।

মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ