• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৫২ থানায় সম্মেলন বাস্তবায়নে সাংগঠনিক উন্নয়ন সভার উদ্যোগ বাংলাদেশ প্রেসক্লাব ঢাকা মহানগরের চুনারুঘাটে পুত্রবধূর ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুরের বিরুদ্ধে মামলা, ঘরে আগুন দেওয়ারও অভিযোগ শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার অভিযোগে ঢাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ, নিরাপত্তা নিশ্চিতের দাবি আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুতির আহ্বান জামায়াত আমিরের জুলাই স্মৃতি জাদুঘরে সংরক্ষিত হবে বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস: প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাসের কর্মমূল্যায়নে মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস, পরিবর্তনের তালিকায় একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী

কলাপাড়ায় পূর্ব বিরোধের জেরে ছোট ভাইয়ের বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, ১০ লাখ টাকার ক্ষতি

রিপোর্টার: / ৬৯ পঠিত
আপডেট: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

কলাপাড়ায় পূর্ব বিরোধের জেরে ছোট ভাইয়ের বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, ১০ লাখ টাকার ক্ষতি

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় বড় ভাইয়ের সঙ্গে দীর্ঘদিনের বিরোধের জেরে ছোট ভাইয়ের বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুরো ঘর পুড়ে ছাই হয়ে গেছে এবং প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত পরিবার।

বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে উপজেলার চাকামাইয়া ইউনিয়নের বেতমোর গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত সলেমান তালুকদার একই গ্রামের বাসিন্দা এবং তিনি পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, জুলাই আন্দোলনের পর একই গ্রামের জহিরুল ইসলামের একটি মাছের ঘের থেকে মাছ ধরে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে সলেমান তালুকদারের বিরুদ্ধে। প্রায় দুই বছর পর বুধবার শহরের চৌরাস্তা এলাকায় জহিরুল ইসলামের সঙ্গে সলেমানের দেখা হলে ওই ঘটনাকে কেন্দ্র করে তাদের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে।

পরিবারের অভিযোগ, ঘটনার বিচার চেয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে যান সলেমান। তাৎক্ষণিক কোনো বিচার না হওয়ায় তিনি প্রকাশ্যে বড় ধরনের ক্ষতি করার হুমকি দেন। পরে বৃহস্পতিবার গভীর রাতে জহিরুল ইসলামের ছোট ভাই ফিরোজ আলমের বসতঘরে আগুন ধরিয়ে দেন বলে অভিযোগ করা হয়েছে। আগুনে পুরো ঘর পুড়ে যায়। তবে ঘটনার সময় ঘরের ভেতরে কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ফিরোজ আলম জানান, আগুনে ঘরের আসবাবপত্র, নগদ অর্থ, প্রয়োজনীয় মালামাল ও অন্যান্য সম্পদ পুড়ে গেছে। এতে তাদের প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

অভিযুক্ত সলেমান তালুকদারের বক্তব্য জানতে একাধিকবার তার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনটি বন্ধ পাওয়া যায়। ফলে এ বিষয়ে তার বক্তব্য জানা সম্ভব হয়নি।

এ বিষয়ে কলাপাড়া থানার ওসি (তদন্ত) ইলিয়াস তালুকদার বলেন, “ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

স্থানীয়দের দাবি, ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হোক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ