• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা জাপানি বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান, সার কারখানা স্থাপনেও সহযোগিতা চাইল বাংলাদেশ তোমাদের মধ্যেই দেখি নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন’—শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমজীবী নুরুল ইসলাম ফকিরের মৃত্যু কলাপাড়ায় তুচ্ছ ঘটনায় পিতা ও পুত্রকে পিটিয়ে আহত ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ, আনুষ্ঠানিকভাবে শেষ হলো প্রতিমন্ত্রীর দায়িত্ব অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সমন্বিত কর্মসূচির আহ্বান ডা. জুবাইদা রহমানের

কুয়াকাটা সৈকতে যুবকের মৃতদেহ উদ্ধার।দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ৪০০ পঠিত
আপডেট: শুক্রবার, ২৫ জুন, ২০২১

জাফর ইকবাল

পটুয়াখালীর কলাপাড়ার কুয়াকাটার ট্যুরিজম পার্ক সংলগ্ন সৈকত থেকে নিজাম উদ্দিন(২০) নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে স্থানীয় জেলেদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে। নিহত নিজাম কুয়াকাটার পাঞ্জুপাড়া গ্রামের জয়নাল হোসেনের ছেলে।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, নিহত নিজাম দীর্ঘদিন ঢাকায় থাকতো। সম্প্রতি সে এলাকায় এসে ব্যাটারি চালিত ভ্যান চালাতো। আজ সকালে সে বাসা থেকে বের হয়ে কুয়াকাটা সৈকতে যায়। দুপুরে তার মৃতদেহ উদ্ধার করা হয়। তবে কিভাবে সে মারা গেছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। পরিবারের লোকজন পুলিশকে জানায়, নিজাম সাঁতার জানতো না। সৈকতে বালুর বস্তার মধ্যে জমে থাকা সাগরের পানিতে ডুবে সে মারা যেতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে বলে ওসি জানায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ