• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা জাপানি বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান, সার কারখানা স্থাপনেও সহযোগিতা চাইল বাংলাদেশ তোমাদের মধ্যেই দেখি নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন’—শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমজীবী নুরুল ইসলাম ফকিরের মৃত্যু কলাপাড়ায় তুচ্ছ ঘটনায় পিতা ও পুত্রকে পিটিয়ে আহত ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ, আনুষ্ঠানিকভাবে শেষ হলো প্রতিমন্ত্রীর দায়িত্ব অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সমন্বিত কর্মসূচির আহ্বান ডা. জুবাইদা রহমানের

জননেত্রী শেখ হাসিনার মুক্তির মধ্য দিয়ে এদেশে গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার হয়েছে- এমপি শাওন / দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ৩৬৪ পঠিত
আপডেট: শুক্রবার, ১৬ জুলাই, ২০২১

মোঃ নজরুল ইসলাম।। আজ ১৬ জুলাই ২০২১ ইং বিকাল ৪টায় শেখ হাসিনার কারাবন্দি দিবস উপলক্ষে লালমোহন উপজেলা আওয়ামীলীগ ও পৌরসভা শাখার সকল সহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে টেলিকনফারেন্সে মাধ্যমে ভোলা-৩ লালমোহন-তজুমদ্দিন আসনের সাংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুবী শাওন বলেছেন, শেখ হাসিনাকে কারাবন্দি করা মানে বাংলাদেশের গনতন্ত্রকে কারাবন্দি করে রাখা। তৎকালীন ১/১১ সরকারের নির্দেশে ২০০৭ সালের ১৬ জুলাই মিথ্যা বনোয়াট ও ষড়যন্ত্রমূলক মামলায় শেখ হাসিনাকে গ্রেফতার করা হয়। শেখ হাসিনা কারাবন্দি জীবন যাপন করেছেন তবুও অন্যায়ের সাথে আপোষ করেননি।
এ সময় তিনি আর ও বলেন, গ্রেফতারের পূর্বে তিনি দেশের জনগণ এবং আওয়ামীলীগের নেতাকর্মীদের গণতন্ত্র রক্ষার করার জন্য অন্যায়ের বিরুদ্বে রুখে দাড়াতে হবে। আওয়ামী লীগসহ অন্যান্য সহযোগী সংগঠন ও গণতন্ত্রপ্রত্যাশী দেশবাসীর ক্রমাগত প্রতিরোধ আন্দোলন, বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার দৃঢ় মনোভাবের কারনে ২০০৮ সালের ১১ জুন দীর্ঘ ১১ মাস কারাভোগ ও নানামুখী ষড়যন্ত্রের পর তত্ত্বাবধায়ক সরকার শেখ হাসিনাকে কারাবন্ধি থেকে মুক্তি দিতে বাধ্য হয়। তখন আমি ঢাকার রাজপথে নেত্রীর মুক্তির আন্দোলনের জন্য কঠোর পদক্ষেপ গ্রহণ করি।
লালমোহন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ফখরুল আলম হাওলাদারের সঞ্চালনায় সহ-সভাপতি আবদুল মালেকের সভাপতিত্বে আলোচনা সভায় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, আওয়ামীলীগের সহ-সভাপতি মোখলেছুর রহমান হাওলাদার, এডভোকেট তোফাজ্জল হোসেন, যুগ্ম-সাধারন সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন, সাংগঠনিক সম্পাদক মেজবাহ উদ্দিন আরজু, জেলা পরিষদের সদস্য মনির হাওলাদার, উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক ইউসুফ মনজু, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মর্তুজা সজীব, পৌরসভা ছাত্রলীগের সভাপতি ভিপি রাসেলসহ আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ