• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
লঞ্চের ভাড়া বাড়ল, রেল ও ফেরির ভাড়ায় এখনো অনিশ্চয়তা জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান দাউদকান্দিতে আটক ১৭ কিশোরের পলায়নের অভিযোগ, অস্বীকার পুলিশের মধ্যপ্রাচ্য ইতিহাসের সবচেয়ে বিপজ্জনক সন্ধিক্ষণে: কাতারের আমির নিত্যপণ্যের লাগামহীন দাম: বাজারে অস্থিরতায় বিপাকে সাধারণ মানুষ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজ কেনায় এয়ারবাসকে সমান সুযোগের প্রত্যাশা রোহিঙ্গা সংকটের সমাধানে ৫ দফা প্রস্তাব দিলেন প্রধানমন্ত্রী নতুন তথ্য: যুক্তরাষ্ট্রে পৌঁছালেন শি জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প কুমিল্লায় কিশোর গ্যাং বিরোধী অভিযানে এক রাতে আটক ৬২৪ বিদেশগামী কর্মীদের কল্যাণ ফি বাড়িয়ে ৫৫০০ টাকা নির্ধারণ

পাকিস্তানে করোনা শনাক্ত ১০ লাখ ছাড়াল/ দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ৪৯০ পঠিত
আপডেট: শনিবার, ২৪ জুলাই, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক পাকিস্তানে করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যু বেড়েই চলেছে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে এক হাজার ৪২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে করোনায় সংক্রমিতের পরিমাণ ১০ লাখ ছাড়িয়েছে। শুক্রবার দেশটির ন্যাশনাল কমান্ড অ্যান্ড অপারেশন সেন্টারের (এনসিওসি) বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন। এনসিওসি জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় পাকিস্তানে ২৫ হাজার ২১৫টি নমুনা পরীক্ষা করা হয়। এতে নতুন করে এক হাজার ৪২৫ জন শনাক্ত হয়েছে। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৬ শতাংশের নিচে। সংক্রমণ শুরুর পর থেকে এখন পর্যন্ত শনাক্তের হার ৫ দশমিক ৬৫ শতাংশ। এ নিয়ে দেশটিতে মোট শনাক্তের পরিমাণ দাঁড়াল ১০ লাখ ৩৪ জনে। তারা আরও জানায়, পাকিস্তানে শনাক্তের পরিমাণ ৯ লাখ অতিক্রম করার দুই মাস পর ১০ লাখ ছাড়াল। এছাড়াও দেশটিতে গত ২৪ ঘণ্টায় ১১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ২২ হাজার ৯৩৯ জনের। এছাড়াও পাকিস্তানে এখন পর্যন্ত মহামারি থেকে সুস্থ হয়েছে ৯ লাখ ২৩ হাজার ৪৭২ জন। বর্তমানে সক্রিয় রোগী হিসেবে হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন ৫৩ হাজার ৬২৩ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ