• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ঘিরে প্রস্তুতি সভা মির্জা ফখরুল রাষ্ট্রপতি, রিজভী ভারপ্রাপ্ত মহাসচিব: সাতক্ষীরায় বিএনপির আনন্দ মিছিল ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়ে ইনোভেশন হাব ও স্টার্টআপ ইকোসিস্টেম গড়তে চায় সরকার: মাহ্দী আমিন সনদ নয়, কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরিই হোক উচ্চশিক্ষার লক্ষ্য: আমির খসরু নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, এক মন্ত্রীর দায়িত্বে পরিবর্তন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চান কালিগঞ্জের নবাগত ওসি ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতার ভোটে রাষ্ট্রপতি মির্জা ফখরুল উচ্চঝুঁকির ১৭ বালাইনাশকে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি, বাজারে ১,৭৪১ ব্র্যান্ড

ভোলার লালমোহনে হাসপাতালের ছাদের পলেস্তারা ধসে পড়ল, প্রাণে রক্ষা পেলেন ডাক্তারও স্টাফরা/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ৩৫৮ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১

লালমোহন প্রতিনিধি।। আজ (২৩ সেপ্টেম্বর) বৃহস্পতিবার দুপুরে হঠাৎ করে ভোলার লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের ছাদের পলেস্তারা ধসে পড়েছে। তবে ঘটনার সময় জরুরী বিভাগে রোগী না থাকায় ডাক্তার-স্টাফরা অন্য রুমে থাকায় কেউ হতাহত হয়নি। এ ঘটনায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন হাসপাতালের ডাক্তার ও স্টাফরা। তবে এখনও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে জরুরী বিভাগের পুরো ছাঁদটি। যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। এতে করে আতঙ্ক বিরাজ করছে জরুরী বিভাগে দায়িত্বরত ডাক্তার ও স্টাফদের মধ্যে।
লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ফাহাদ নাসির বলেন, গত দেড় বছর ধরে জরুরী বিভাগের ছাঁদটি ঝুঁকিপূর্ণ হয়ে রয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বারবার জানানোর পরেও সঠিক কোনো পদক্ষেপ গ্রহণ না করায় এ ঘটনা ঘটেছে। দ্রুত জরুরী বিভাগের ছাঁদটি সংস্কার করা প্রয়োজন, না হয় আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
এব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. মিজানুর রহমানকে একাধিকবার কল দেয়া হলেও তিনি কল রিসিভ না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি। তবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. মহসিন খান জানান, ঘটনার সর্ম্পকে আমি শুনেছি। সামনের দিনে যেনো এধরনের ঘটনা না ঘটে সে জন্য আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ